Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিবিআইয়ের সিল করা বাড়ি থেকে টাকা-গয়না সব চুরি, অভিযোগ লালনের স্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: লালন শেখের মৃত্যু (Lalan Seikh Death) নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ তাঁর স্ত্রীর। পুলিশের কাছে লালনের স্ত্রী রেশমা বিবি অভিযোগ জানান, বগটুই কাণ্ডের পর সিবিআই তাঁর বাড়ি সিল করে দিয়েছিল। কিন্তু সেই বাড়ি থেকেই তাঁর সর্বস্ব চুর

সিবিআইয়ের সিল করা বাড়ি থেকে টাকা-গয়না সব চুরি, অভিযোগ লালনের স্ত্রীর

শেষ আপডেট: 19 December 2022 08:29

দ্য ওয়াল ব্যুরো: লালন শেখের মৃত্যু (Lalan Seikh Death) নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ তাঁর স্ত্রীর। পুলিশের কাছে লালনের স্ত্রী রেশমা বিবি অভিযোগ জানান, বগটুই কাণ্ডের পর সিবিআই তাঁর বাড়ি সিল করে দিয়েছিল। কিন্তু সেই বাড়ি থেকেই তাঁর সর্বস্ব চুরি গেছে।

সিবিআই হেফাজতে (CBI Custody) লালন শেখের মৃত্যুর পর থেকেই পরিবার খুনের অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) বিরুদ্ধে। এমনকী সিবিআইয়ের নামে একাধিক অভিযোগ তুলেছে লালনের পরিবার পরিজন। শনিবার থানায় গিয়ে নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেন রেশমা। তিনি প্রশ্ন তুলেছেন, যে বাড়ি সিবিআই সিল করে দিয়ে গিয়েছিল, সেই বাড়ি থেকে জিনিস চুরি যায় কীভাবে? লালনের স্ত্রীর অভিযোগ পেয়েই চুরির মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকী যেসমস্ত কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা লালনের বাড়ি তল্লাশি করেছিলেন তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

প্রসঙ্গত, বগটুই কাণ্ডের পর গত ৩১ মার্চ সিবিআই আধিকারিকরা যান লালনের বাড়ি। সেদিনই বাড়ি সিল করে আসেন। যদিও পরে আদালতের নির্দেশে চলতি মাসের ১৩ তারিখ সিল খুলে দেয় সিবিআই। তারপরই সেই বাড়িতে ঢোকার অনুমতি পান লালনের পরিবারের লোকেরা। রেশমার অভিযোগ, বাড়িতে ঢুকে তিনি দেখেন বাড়ির অবস্থা খুবই খারাপ। খাট, বিছানাপত্র কিছু নেই।

তিনি আরও অভিযোগ করেন, খাটের গদির নীচে ৫০ হাজার টাকা, আলমারিতে সোনার গয়না ও মেয়ের জমানো কিছু টাকা ছিল। কিন্তু এখন কিছুই নেই। কীভাবে এমন ঘটনা ঘটল তা বুঝতে না পেরেই থানায় চুরির অভিযোগ দায়ের করেন।

এদিকে, আদালতের নির্দেশের পরেই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। গতকাল, রবিবার সিবিআইয়ের কাছে নোটিস পাঠিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা। হেফাজতে থাকাকালীন লালন শেখের মৃত্যু কীভাবে হল? সেটাই জানতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি, রামপুরহাটের সিবিআইয়ের যে অস্থায়ী ক্যাম্পে লালন শেখকে রাখা হয়েছিল সেই ক্যাম্পের সিসি ক্যামেরার ফুটেজেও চেয়ে পাঠানো হয়েছে কেন্দ্রীয় এজেন্সির কাছ থেকে।

লালনের মৃত্যুর তদন্ত শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশন, হাইকোর্টে বলল কেন্দ্র


```