Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সিবিআই হেফাজতে লালনের মৃত্যু, বড় গাফিলতির অভিযোগ উঠে গেল কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: বগটুই গণহত্যা কাণ্ডে (Bagtui Case) অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু (Lalan Seikh Death) হয়েছে সিবিআই হেফাজতে (CBI Custody)। এ ব্যাপারে এখনও পর্যন্ত সিবিআই সরকারিভাবে কোনও বিবৃতি দেয়নি। তবে সূত্রের খবর, পুলিশকে সিবিআই জানি

সিবিআই হেফাজতে লালনের মৃত্যু, বড় গাফিলতির অভিযোগ উঠে গেল কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে

শেষ আপডেট: 12 December 2022 14:23

দ্য ওয়াল ব্যুরো: বগটুই গণহত্যা কাণ্ডে (Bagtui Case) অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু (Lalan Seikh Death) হয়েছে সিবিআই হেফাজতে (CBI Custody)। এ ব্যাপারে এখনও পর্যন্ত সিবিআই সরকারিভাবে কোনও বিবৃতি দেয়নি। তবে সূত্রের খবর, পুলিশকে সিবিআই জানিয়েছে যে লালন আত্মঘাতী (Suicide) হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়তেই কেন্দ্রীয় তদন্ত এজেন্সি তথা সিবিআইয়ের বিরুদ্ধে বড় গাফিলতির অভিযোগ উঠে গেল। গণহত্যার মতো স্পর্শকাতর মামলায় অন্যতম অভিযুক্তকে সিবিআই কেন নিরাপদে রাখতে পারল না তা নিয়ে তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে। দেশের অন্যতম সেরা তদন্ত এজেন্সি হল সিবিআই। তারা এই গাফিলতি করল কীভাবে সেটাই এখন মূল প্রশ্ন। ওদিকে লালনের পরিবার ইতিমধ্যেই অভিযোগ করেছে যে হেফাজতে পিটিয়ে মারা হয়েছে লালন শেখকে।

কে এই লালন শেখ?

বীরভূমের রামপুরহাটের কাছে বগটুইয়ে খুন হয়েছিলেন তৃণমূল নেতা ভাদু শেখ। ভাদু শেখ খুন হওয়ার ঘটনায় এলাকায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। অভিযোগ হল, ওভাবে ৯ জনকে পুড়িয়ে মারার ঘটনার নেতৃত্ব দিয়েছিল লালন শেখ। অর্থাৎ বগটুই গণহত্যার ঘটনায় লালনই অন্যতম অভিযুক্ত।

বগটুই গণহত্যার পরদিনও লালন এলাকায় ছিল। বেশ দাপিয়েই বেড়াচ্ছিল। অনেকের মতে, যাতে কেউ তার বিরুদ্ধে মুখ না খোলে সেই জন্য ভয়ের পরিবেশ জিইয়ে রাখতে কার্যত এরিয়া ডমিনেশনে নেমেছিল সে। কিন্তু কলকাতা হাইকোর্ট বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরই লালন ফেরার হয়ে যায়। তাকে গত ৪ ডিসেম্বর ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে সিবিআই।

সিবিআই হেফাজতে লালনের মৃত্যু কীভাবে, সিআইডি তদন্তের নির্দেশ দেবে কি নবান্ন?

তারপর ৮ দিনের মধ্যেই সিবিআই হেফাজতেই মৃত্যু হল লালনের। পর্যবেক্ষকদের অনেকের মতে, লালন হেফাজতে মারা যাওয়ায় বগটুই তদন্ত বড় ধাক্কা খেল। কারণ, অন্যতম অভিযুক্তই যদি মারা যায় তা হলে তার সঙ্গে অনেক তথ্য প্রমাণ জলে চলে গেল। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সিবিআই ক্যাম্প অফিসে কেন লালনকে ২৪ ঘণ্টা নজরে রাখা হল না? সেখানে কি সিসিটিভি ক্যামেরা ছিল না? তাকে যেখানে রাখা হয়েছিল সেখানকার প্রহরীরাই বা কী করছিল?

পুলিশের একটি সূত্রের দাবি, সিবিআই তাদের জানিয়েছে যে পার্শিয়াল হ্যাঙ্গিংয়ের ঘটনা ঘটেছে। অর্থাৎ লালনের পা হয়তো মাটিতে ঠেকেছিল। এই অবস্থায় আত্মহত্যায় অনেক সময় লাগে। তা হলে অতটা সময়েও ব্যাপারটা কারও নজরে পড়ল না কেন?

কলকাতা হাইকোর্টের নির্দেশে বগটুই তদন্ত শুরু করেছিল সিবিআই। ফলে হেফাজতে লালনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে হাইকোর্টকে জানাতেই হবে সিবিআইকে। এখন দেখার লালনের মৃত্যুর কারণ হিসাবে আদালতে কী জানায় কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।

লালন কীভাবে মারা গেল, পরিবার বলছে খুন, সিবিআই পুলিশকে বলেছে আত্মহত্যা


```