Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদক খাইয়ে যুবতীকে গণধর্ষণের অভিযোগ ডুয়ার্সে, প্রেমিক-সহ গ্রেফতার ৫

নির্যাতিতা সিকিমে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি ফিরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্থানীয় এক যুবকের সঙ্গে। অভিযোগ, ওই যুবক এবং তার কয়েকজন সঙ্গী মিলে ওই যুবতীকে গণধর্ষণ করে। 

মাদক খাইয়ে যুবতীকে গণধর্ষণের অভিযোগ ডুয়ার্সে, প্রেমিক-সহ গ্রেফতার ৫

শেষ আপডেট: 19 September 2024 15:56

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: আরজি কর কাণ্ডে তদন্ত শেষ হয়নি এখনও।  এরই মধ্যে জলপাইগুড়ির এক চা বাগানে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল। 

জানা গিয়েছে মালবাজার থানা এলাকার একটি চা বাগানে ঘটেছে এই ঘটনাটি। নির্যাতিতা সিকিমে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি ফিরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্থানীয় এক যুবকের সঙ্গে। অভিযোগ, ওই যুবক এবং তার কয়েকজন সঙ্গী মিলে ওই যুবতীকে গণধর্ষণ করে। 

নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বুধবার রাতে মালবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেতেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত পাঁচ যুবককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয় ধৃতদের। 

পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানান ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যুবতীর লিখিত অভিযোগ করেন, গত ১৬ তারিখ বিকেলে প্রেমিকের সঙ্গে দেখা করতে চা বাগানে গিয়েছিলেন তিনি ৷ সেখানে দুই বন্ধুর সঙ্গে ওই তরুণীর পরিচয় করিয়ে দেয় তার প্রেমিক । পরবর্তীতে আরও কয়েকজন যুবক আসে। যুবতীকে মাদক খাইয়ে বেহুঁশ করে দেয় তাঁরা। ভোর রাতে হুঁশ ফিরলে তিনি বুঝতে পারেন তাঁর ঘড়ি ও টি শার্ট নেই। তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছেন। তারপরেই পরিবারকে গোটা ঘটনা জানান ওই তরুণী। পুলিশে অভিযোগ দায়ের হয়। 


```