Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিলিকোসিসে আক্রান্ত হচ্ছেন জঙ্গলমহলের মানুষ, চিন্তায় স্বাস্থ্য দফতর

দ্য ওয়াল ব্যুরো: ভিন রাজ্যে কাজে গিয়ে সিলিকোসিস রোগের মুখে পড়তে হচ্ছে জঙ্গলমহলের বাসিন্দাদের। এই সমস্যায় বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে সম্প্রতি। তাই এই রোগ নিয়ে চিন্তিত রাজ্যের স্বাস্থ্য দফতর। মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রায় একমাস ধরে ভর্ত

সিলিকোসিসে আক্রান্ত হচ্ছেন জঙ্গলমহলের মানুষ, চিন্তায় স্বাস্থ্য দফতর

শেষ আপডেট: 7 February 2020 06:03

দ্য ওয়াল ব্যুরো: ভিন রাজ্যে কাজে গিয়ে সিলিকোসিস রোগের মুখে পড়তে হচ্ছে জঙ্গলমহলের বাসিন্দাদের। এই সমস্যায় বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে সম্প্রতি। তাই এই রোগ নিয়ে চিন্তিত রাজ্যের স্বাস্থ্য দফতর। মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রায় একমাস ধরে ভর্তি রয়েছেন সাঁকরাইল থানার কদমডিহা এলাকার বাসিন্দা গোবিন্দ জানা। বছর খানেক আগে ঝাড়খণ্ডের জামশেদপুরে একটি পাথর খাদানে কাজ করতে গিয়েছিলেন গোবিন্দ। সেখানে তিনি প্রথমে শ্বাসকষ্ট ও পরে নানারকম শারীরিক অসুস্থতার শিকার হন। বিভিন্ন ধরণের প্যাথোলজিক্যাল পরীক্ষায় ধরা পড়ে গোবিন্দ জানা সিলিকোসিস রোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য তিনি রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, ভিন রাজ্যে কাজে গিয়ে এভাবে জেলার বেশ কয়েক জন সিলিকোসিসের সমস্যা নিয়ে ফিরেছেন। বেশ কয়েক জনের মৃত্যুও হয়েছে এই রোগে। প্রাথমিক ভাবে রোগীদের টিউবারকিউলোসিসের ওষুধ প্রয়োগ করা হলেও স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে সিলিকোসিস রোগের এখনও পর্যন্ত কোনও চিকিৎসা সেভাবে নেই। এতেই চিন্তা বাড়ছে রাজ্যের স্বাস্থ্য কর্তাদের। সিলিকোসিস হল ফুসফুসের সমস্যা। শ্বাসপ্রশ্বাসের সঙ্গে ফুসফুসে সিলিকা প্রবেশ করলে এই রোগ হয়। বালির মূল উপাদান সিলিকা। সাধারণত যে সব শ্রমিক বিভিন্ন খনিতে কাজ করেন বা বালি ও পাথর খাদানে কাজ করেন তাঁদের মধ্যে এই সমস্যা বেশি মাত্রায় দেখা যায়। সিলিকার সূক্ষ্ম কণা ফুসফুসের ছিদ্রগুলো বন্ধ করে দেয় তখন ভীষণ শ্বাসকষ্ট হতে শুরু করে। বিশেষ ধরনের মাস্ক পরে খনিতে কাজ করলে এই সমস্যা থেকে কিছুটা রেহাই পাওয়া সম্ভব। সিলিকোসিস থেকে টিউবারকিউলোসিস, নিউমোনিয়া প্রভৃতি সমস্যা হতে পারে এমনকি এ থেকে ফুসফুসে ক্যান্সার পর্যন্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। সিলিকোসিস হলে তার প্রতিকারের উপায় এখনও পর্যন্ত কিছু নেই বললেই চলে, তবে ওষুধের মাধ্যমে এর সমস্যাগুলি কিছুটা উপশম করা সম্ভব। তাই সিলিকোসিস রোগ এখন রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যাঁরা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত, রাস্তা সারাইয়ের কাজ করেন, সিমেন্ট ও অ্যাজবেস্টসের মতো শিল্পে শ্রমিকের কাজ করেন তাঁদেরও এই সমস্যা হওয়ার আশঙ্কা থাকে যথেষ্ট মাত্রায়। এরাজ্যের বহু শ্রমিক এখন রাজ্যের বাইরে রয়েছেন এই ধরনের কাজে, তাঁদের একাংশ ভুগছেন এই সমস্যায়। তাই বিষয়টি চিন্তায় ফেলেছে স্বাস্থ্য দফতরকে।

```