
শেষ আপডেট: 30 August 2023 03:44
দ্য ওয়াল ব্যুরো: আসানসোলের কয়লা খনিতে (coal mine) মর্মান্তিক ঘটনা ঘটেছে। কয়লা গুঁড়ো করার বড় ক্রেসার মেশিনের নীচে পিষে মৃত্যু হয়েছে এক ঠিকা শ্রমিকের।
মঙ্গলবার এই ঘটনা ঘটেছে ইসিলের সোনপুর বাজারি এলাকার কয়লা খনিতে। জানা গেছে, পাণ্ডবেশ্বর থানার ইসিএলের সোনপুর বাজারি এলাকার একটি বেসরকারি সংস্থাকে কয়লা চূর্ণ করার বরাত দেয়। তারাই ক্রেসার মেশিনে বড় বড় কয়লার চাঙর গুঁড়িয়ে ছোট ছোট করে ভাঙার কাজ করে। অনেক ঠিকা শ্রমিক সেখানে কাজ করেন।
গতকাল দুপুরে ক্রেশার মেশিনে কয়লা ভাঙার সময় দুর্ঘটনা ঘটে যায়। মেশিনের বেল্টের ফাঁসে আটকে গিয়ে মৃত্যু হয় সঞ্জয় পাসওয়ান নামের এক ঠিকা শ্রমিকের। নিহতের বয়স ৩৫ বছর। সঞ্জয় অন্ডালের কাজোরা গ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে কয়লা খনিতে। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: তিন আইএএস, একজন আইপিএস! একই পরিবারের চার ভাই-বোনের বেনজির সাফল্য