Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বইয়ের বহুতলের ১৭ তলা থেকে পড়ে বীরভূমের দুই শ্রমিকের মৃত্যু!

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: কাজে খোঁজে মুম্বইয়ে গেছিলেন বীরভূমের দুই পরিযায়ী শ্রমিক (Labour Death)। মুম্বাইয়ে এক বহুতলে কাজ করতে গিয়ে ১৭ তলা থেকে পড়ে মৃত্যু হল তাদের। মৃত দুই শ্রমিকের নাম আসিফউদ্দিন সেখ ও ছোটু সেখ। তাঁদের বাড়ি বীরভূমের (

মুম্বইয়ের বহুতলের ১৭ তলা থেকে পড়ে বীরভূমের দুই শ্রমিকের মৃত্যু!

শেষ আপডেট: 1 August 2023 11:23

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: কাজে খোঁজে মুম্বইয়ে গেছিলেন বীরভূমের দুই পরিযায়ী শ্রমিক (Labour Death)। মুম্বাইয়ে এক বহুতলে কাজ করতে গিয়ে ১৭ তলা থেকে পড়ে মৃত্যু হল তাদের।

মৃত দুই শ্রমিকের নাম আসিফউদ্দিন সেখ ও ছোটু সেখ। তাঁদের বাড়ি বীরভূমের (Birbhum) পাইকর থানা এলাকার লক্ষ্মীডাঙা গ্রামে। তাঁদের আত্মীয়রা জানিয়েছেন, মুম্বইয়ের কান্দিভেলি এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলে কাজ করতে গেছিলেন আফিউদ্দিন ও ছোটু।

(Labour Death)সোমবার মাচানে উঠে কাজ করছিলেন দু'জনে। আচমকাই মাচানটি ভেঙে যায়। মাচান সমেত সতেরো তলা থেকে মাটিতে পড়েন দু'জনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।

রাতে সেই খবর গ্রামে পৌঁছতেই আত্মীয়রা কান্নায় ভেঙে পড়েন। দুই যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম। আসিফউদ্দিন ও ছোটুর দেহ আনতে মুম্বই পাড়ি দিয়েছেন তাঁদের আত্মীয়রা।

জানা গেছে, গ্রামে তেমন কাজ পাচ্ছিল না দুই যুবক। তাই সংসারের অনটন মেটাতে বাধ্য হয়েই ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন। এই মর্মান্তিক মৃত্যুতে অথৈ জলে পড়েছে দুজনের পরিবার।

দুদিন আগেই পাইকর এলাকায় দুই শ্রমিকের ওড়িশায় কাজ করতে গিয়ে মৃত্যু হয়। ওই দু'জনও সেখানে একটি নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমেছিলেন।

ভিন রাজ্য কাজ করতে গিয়ে পর পর চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে পাইকর গ্রামে। গ্রামের যুবকরা যাতে এলাকায় কর্মসংস্থান পায় সেই দাবি উঠেছে।

আরও পড়ুয়া: মাত্র ৪ লাখে নিজের কোলের সন্তানকে বিক্রি করল মা! খাস কলকাতায় 'সক্রিয়' পাচার চক্র


```