Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

কুড়মি নেতার বদলিতে সমস্যায় খড়্গপুরের স্কুল, ইংরাজির শিক্ষক ছিলেন রাজেশ

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ধৃত কুড়মি নেতা পেশায় শিক্ষক রাজেশ মাহাতকে (Arrested Kurmi leader) বদলির নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। কিন্তু তাঁর বদলির (Kurmi Teacher Transferred) খবরে অসুবিধায় পড়েছে বেনাপুর হাইস্কুল কর্তৃপক্ষ। এই স

কুড়মি নেতার বদলিতে সমস্যায় খড়্গপুরের স্কুল, ইংরাজির শিক্ষক ছিলেন রাজেশ

শেষ আপডেট: 28 May 2023 11:38

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ধৃত কুড়মি নেতা পেশায় শিক্ষক রাজেশ মাহাতকে (Arrested Kurmi leader) বদলির নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। কিন্তু তাঁর বদলির (Kurmi Teacher Transferred) খবরে অসুবিধায় পড়েছে বেনাপুর হাইস্কুল কর্তৃপক্ষ। এই স্কুলে ইংরাজি পড়াতেন রাজেশ। ২০০১ সালে তিনি এই স্কুলে যোগ দেন। তারপর থেকে মানুষ গড়ার কাছে করছিলেন রাজেশ।

স্কুলে বেনাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সুমন রায় জানান, স্কুলে ছাত্র-ছাত্রীদের কাছে খুব প্রিয় শিক্ষক ছিলেন রাজেশ। স্কুলে তিনি ইংরাজির শিক্ষক। এখন তাঁকে বদলি করার হচ্ছে। তাঁর জায়গায় নতুন কোনও শিক্ষক না এলে পড়ুয়াদের সমস্যায় পড়তে হবে।

সুমনবাবু আরও জানান, বদলির বিষয়টা স্পষ্ট করে নির্দেশ দেওয়া হলেও, Kurmi Teacher Transferred) তাঁর জায়গা কাকে নেওয়া হবে, সেবিষয় জানানো হয়নি।

গত শুক্রবার গড় শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে কুড়মিদের বিরুদ্ধে। বীরবাহা হাঁসদার গাড়িতে ভাঙচুর চালানো হয়। কয়েকজন পুলিশকর্মীও আহত হন ওই ঘটনায়। এরপরেই রাজেশ সহ বেশ কয়েকজন শীর্ষ কুড়মির নেতাকে ওই হামলার জন্য দায়ী করা হয়। পরে সাংবাদিক বৈঠক ডেকে ঘটনার দায় অস্বীকার করেন রাজেশরা। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। মুখ্যমন্ত্রীর ঘটনার বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বললে রাজেশ ও তাঁর সঙ্গীদের শনিবার গ্রেফতার করা হয়। পরে রাজেশকে কোচবিহারের একটি স্কুলে বদলির নির্দেশও দেওয়া হয়।

ফের ভ্যাপসা গরম পড়বে রাজ্যজুড়ে, ৪০ ছুঁতে পারে পারদ! বর্ষা ঢুকবে কবে, জানাল হাওয়া অফিস


```