Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিষেকের কনভয়ে হামলার পরেই রাতারাতি বদলি শিক্ষক কুড়মি নেতা! 'রুটিন' বলে দাবি নবান্নের

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধেয় গড় শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ে কনভয়ে হামলার (Abhishek Banerjee Convoy Attack) ঘটনার পরে কেটেছে ২৪ ঘণ্টার কিছু বেশি সময়। তার পরেই খবর এল, এই ঘটনায় জড়িত সন্দেহে যাঁরা অভিযুক্ত, তাঁদের মধ্যে এক কুড়মি নেত

অভিষেকের কনভয়ে হামলার পরেই রাতারাতি বদলি শিক্ষক কুড়মি নেতা! 'রুটিন' বলে দাবি নবান্নের

শেষ আপডেট: 27 May 2023 20:02

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধেয় গড় শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ে কনভয়ে হামলার (Abhishek Banerjee Convoy Attack) ঘটনার পরে কেটেছে ২৪ ঘণ্টার কিছু বেশি সময়। তার পরেই খবর এল, এই ঘটনায় জড়িত সন্দেহে যাঁরা অভিযুক্ত, তাঁদের মধ্যে এক কুড়মি নেতাকে বদলি (Kurmi Teacher Transferred) করে দেওয়া হল রাতারাতি।

রাজেশ মাহাতো নামের ওই শিক্ষকের পোস্টিং ছিল খড়গপুরে। তাঁকে পাঠানো হয়েছে সুদূর কোচবিহারে। এই ঘটনায় টুইটও করেছেন বিরোধী দলনেতা। তিনি লেখেন, এটা প্রতিহিংসা। দমনপীড়নের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে মানুষকে।

https://twitter.com/SuvenduWB/status/1662502226605248512

যদিও এটি একেবারেই রুটিন বদলি বলে দাবি করা হয়েছে শিক্ষা দফতরের তরফে। এমনকি, শুক্রবার সকালেই নাকি কুড়মি নেতা তথা শিক্ষক রাজেশ মাহাতোকে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল বলেও খবর মিলেছে একটি সূত্রে।

শুক্রবার সন্ধ্যায় গড় শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে যে হামলার ঘটনা ঘটেছিল (Abhishek Banerjee Convoy Attack), তাতে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ চুরমার করে দিয়েছিল কুড়মি আন্দোলনকারীদের একাংশ। সেই ঘটনায় ধরপাকড় শুরু হয় ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে। চার জনকে আটকও করা হয় তার পরেই। সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের উপর হামলা, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। পরে আটক করা হয় রাজেশ মাহাতোকেও।

ওই ঘটনাকে ‘গুন্ডামি’ বলে উল্লেখ করেছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন, জনজাতিদের স্বীকৃতির দাবিতেই যদি আন্দোলন হবে তাহলে বীরবাহার মতো জনজাতি নেত্রীর গাড়িতে হামলা হল কেন? কুড়মি আন্দোলনের মূল অংশ অবশ্য দাবি করেছে, এই ঘটনার সঙ্গে তাদের যোগ নেই।

তবে গতকালের ঘটনায় বিজেপির ইন্ধন আছে বলেও দাবি করেছেন অভিষেক। তাঁর কথায়, ‘জয়শ্রীরাম স্লোগান দিয়ে যেভাবে হামলা হয়েছে তাতেই বোঝা যাচ্ছে কারা আছে।’ শুক্রবার গড় শালবনীর ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন।

এবার এই ঘটনার সঙ্গেই জড়িয়ে গেল শিক্ষক নেতাকে বদলির নির্দেশ। খড়্গপুরের বানাপুরের একটা হাইস্কুলে ইংরেজি পড়াতেন রাজেশ। সেই রাজেশকেই বদলি করা হল কোচবিহারের চামটা আদর্শ হাই স্কুলে। তবে জানা গেছে, শুক্রবার সকালেই তাঁকে নোটিস পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছিল, আগামী পাঁচ দিনের মধ্যে তাঁকে পুরনো স্কুল ছাড়তে হবে, তিন দিনের মধ্যে যোগ দিতে হবে নতুন স্কুলে। এমন নির্দেশ দেখে অনেকেই অবাক।

বাঘের হামলা থেকে বাঁচতে চেয়ে হাতির হানায় মৃত্যু তরুণীর! মর্মান্তিক কাণ্ড তিস্তা নদীর পাড়ে


```