
শেষ আপডেট: 28 May 2023 10:44
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: গড় শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনার পর শনিবার কুড়মি
নেতাকে (Kurmi Leaders Arrested) রাজেশ মাহাতো সহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাজেশ মাহাতো সহ চারজনকে ঝাড়গ্রাম আদালতে তোলে হয়। সেখানে তাঁদের একদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় (Non Bailable offence) মামলা রুজু করা হয়েছে। সেগুলির মধ্যে খুনের চেষ্টা, চক্রান্ত, জাত তুলে গালিগালাজের জন্য এসসি-এসটি অ্যাক্ট সহ একাধিক গুরুতর ধারা আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। তৃণমূলের ‘নবজোয়া’র যাত্রায় হামলার অভিযোগে মোট ১৫জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
রাজেশ মাহাতো পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য সভাপতি। তিনি একাধারে শিক্ষক বেনাপুর হাই স্কুলের ইংরেজি শিক্ষক ছিলেন। তাঁকে পুলিশ গ্রেফতার করার পর রাতারাতি বদলির নির্দেশ জারি করে রাজ্য সরকার। তাছাড়াও আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাতো ও ঝাড়গ্রাম জেলার সভাপতি রাকেশ মাহাতোকেও গ্রেফতার করা হয়।

গত শুক্রবার রাতে ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি এলাকায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর কুড়মি সমাজের মানুষজন হামলা চালায়। সেই সঙ্গে হামলা চালানো হয় রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতেও। আহত হন কয়েকজন পুলিশ কর্মীও। ওই ঘটনার পর নবান্ন থেকে ঝাড়গ্রামের পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
আদালতে নিয়ে যাওয়ার সময় নেতা শিবাজী মাহাতো দাবি করেন, ‘মুখ্যমন্ত্রীর যদি কুড়মি ভাইদের প্রতি এতো দরদ, তাহলে আমরা গ্রেফতার হতাম না, এই কেসটা হত না।’ আর এক নেতা দাবি করেন, ‘এটা পুরোটাই চক্রান্ত কনভয় যাওয়ার সময় ওখানে পর্যাপ্ত পুলিশ ও আলোর ব্যবস্থা ছিল না পুরোটাই চক্রান্তের শিকার।’ গাড়িতে ওঠার সময় কুড়মি নেতারা জানান, ‘তাদের আন্দোলন চালবে।’ এসসি এসটি অ্যাক্ট দেওয়া হয়েছে তাই আগামি কাল এডিজে ওয়ান কোর্টে তোলা হবে।
কুস্তিগিরদের আটক লজ্জার, অবিলম্বে মুক্তি দিতে হবে, টুইট মমতার