Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিষেক ফের হাইকোর্টে, কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি সিনহার নির্দেশ খারিজের আবেদন

দ্য ওয়াল ব্যুরো: কুন্তল ঘোষের চিঠির (Kuntal Ghosh Letter) পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) নির্দেশ খারিজ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর আগে এই মামলায়

অভিষেক ফের হাইকোর্টে, কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি সিনহার নির্দেশ খারিজের আবেদন

শেষ আপডেট: 20 July 2023 01:55

দ্য ওয়াল ব্যুরো: কুন্তল ঘোষের চিঠির (Kuntal Ghosh Letter) পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) নির্দেশ খারিজ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর আগে এই মামলায় সুপ্রিম কোর্ট কোনও রক্ষাকবচ দেয়নি অভিষেককে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ৪৮২ ধারায় মামলা দায়ের করতে পারেন অভিষেক। তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করলেন অভিষেক।

ঠিক কী হয়েছিল?

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ২৯ মার্চ শহিদ মিনারের সভা থেকে বলেছিলেন, হেফাজতে মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল সিবিআই। সেইজন্য চাপও দেওয়া হয়েছিল।

অভিষেকের দাবির পরেই বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ নিম্ন আদালতের বিচারক ও হেস্টিংস থানাকে চিঠি লিখে জানিয়েছিলেন, কেন্দ্রীয় এজেন্সি তাঁকে চাপ দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য।

এর পরেই ৬ এপ্রিল জেল থেকে সোজা বিচারককে চিঠি লিখে বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাঁর উপর চাপ দেওয়া হচ্ছে। তাঁর লেখা চিঠি সেদিনই আদালত কক্ষে দেখান বিচারক। কুন্তলের আইনজীবীর উদ্দেশে বিচারক বলেন, এই চিঠিতে যা অভিযোগ করা হচ্ছে তা তো আপনারা কখনও আদালতে বলেননি? জবাবে আইনজীবী বলেন, ‘জেলে কুন্তলের সঙ্গে আমরা দেখা করতে পারছি না। এ ব্যাপারে তাই আমরা কিছু বলতে পারিনি।’

কাকতালীয় হলেও সিবিআই বিষয়টি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল। তারপরেই সিবিআইকে পৃথক এফ আইআর দায়ের করে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এ নিয়ে সুপ্রিম কোর্টেও জল গড়িয়েছিল। যদিও তাতে সিবিআই তদন্ত আটকায়নি। ২০ মে এই মামলাতেই সিবিআই ন’ঘণ্টা ৪০ মিনিট নিজাম প্যালেসে অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছিল।

এই মামলায় সুপ্রিম কোর্ট প্রথমে সাত দিনের স্থগিতাদেশ দিয়েছিল। তারপর তা ফিরিয়ে দেয় হাইকোর্টে। উল্টে অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।

এর পরেই সুপ্রিম কোর্টে যান অভিষেক, তবে সেখানও কোনও রক্ষাকবচ মেলেনি তাঁর। এবার ফের হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করলেন অভিষেক। ২৪ জুলাই এই মামলার শুনানি।

শুভেন্দু-সুকান্তরা সাক্ষাৎ চাইলেই গিরিরাজ দেখা করছেন, মমতার মন্ত্রী ফোন করলেই শুনছেন, ‘বাবু অসুস্থ!’


```