Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বনিকে ল্যান্ড রোভার দিয়েছিলেন কুন্তল! কেন এই ‘ভেট’ জানতে জেরা ইডির

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার দুপুরে ইডি (ED) দফতরে জেরা চলছে অভিনেতা বনি সেনগুপ্তর (Bonny Sengupta)। মধ্যহ্নভোজের বিরতিতে যখন ইডি দফতর থেকে বনি বেরোলেন তখনই জানা গেল কী কারণে তলব করা হয়েছে তাঁকে। ২০১৭ সালে একটি গাড়ির শোরুমে প্রায় ৪০ লক্

বনিকে ল্যান্ড রোভার দিয়েছিলেন কুন্তল! কেন এই ‘ভেট’ জানতে জেরা ইডির

শেষ আপডেট: 9 March 2023 09:50

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার দুপুরে ইডি (ED) দফতরে জেরা চলছে অভিনেতা বনি সেনগুপ্তর (Bonny Sengupta)। মধ্যহ্নভোজের বিরতিতে যখন ইডি দফতর থেকে বনি বেরোলেন তখনই জানা গেল কী কারণে তলব করা হয়েছে তাঁকে।

২০১৭ সালে একটি গাড়ির শোরুমে প্রায় ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। পরে দেখা যায় ওই ল্যান্ড রোভার (Land Rover) ডিসকভারি গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে অভিনেতা বনি সেনগুপ্তর নামে। সেই সূত্রে এদিন বনিকে ডেকেছিল ইডি।

বেলা পৌনে তিনটে নাগাদ বনি নামেন ইডি দফতর থেকে। তারপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমার সঙ্গে কাজের সূত্রে ব্যক্তিগত সম্পর্ক হয়ে গিয়েছিল কুন্তলের। উনি আমাকে গাড়িটি দিয়েছিলেন।’

ব্যক্তিগত সম্পর্কের খাতিরে ৪০ লাখের গাড়ি?

এমনিতে ৪০ লক্ষ টাকায় ল্যান্ড রোভার ডিসকভারি গাড়ি পাওয়া যায় না। তার দাম আরও বেশি। বাকি টাকা কে দিয়েছিল, তা এখনও রহস্য।

তবে কুন্তলের থেকে টাকা নেওয়ার ব্যাপারে এদিন বনি ব্যাখ্যা দিতে চান। মাথায় টুপি, চোখে সানগ্লাস পরে অভিনেতা বলেন, ‘অনেক সময়ে হয় না, আমাদের পরিচিতরা কিছু দিতে চান, তেমনই হয়েছিল এক্ষেত্রে।’ আর কোনও লেনদেন? একুশের বিধানসভার আগে বিজেপিতে যোগ দেওয়া বনি জানিয়েছেন, আর কোনও লেনদেন তাঁর সঙ্গে কুন্তলের হয়নি।

কী চুক্তি হয়েছিল?

জবাবে বনি বলেন, ‘কিছু ইভেন্ট করে দেওয়ার কথা ছিল। আমি তখন গাড়ির প্রয়োজনীয়তার কথা বলি।’ বনি বোঝাতে চান, গাড়ির বিষয়টি আসলে বিনিময় প্রথার কাজ করেছিল। তিনি কাজ করে দিয়েছিলেন, তার বদলে গাড়ি নিয়েছিলেন।

কীভাবে পরিচয়?

বনি বলেন, ‘এক এজেন্টের সূত্রে পরচিয় হয়েছিল। সেই ২০১৭ সালের কথা। এখন সেই এজেন্টের নামটাও মনে নেই।’ তবে বনির কথাতে এই প্রশ্নও উঠছে, কী এমন পার্সোনাল রিলেশন হল যে ২০১৭ সালে পরিচয় হওয়ার কয়েক মাসের মধ্যে তাঁকে ৪০ লাখের গাড়ি কিনে দিলেন কুন্তল। বনি একবার বলেছেন, ব্যক্তিগত সম্পর্কের কথা। আবার বলেছেন, কাজ বাবদ তিনি ওই গাড়িটি নিয়েছিলেন।

ইতিমধ্যেই কুন্তলের সঙ্গে সোমা চক্রবর্তী নামের এক মহিলার লেনদেনের তথ্য পেয়েছে ইডি। সোমার নেইল আর্টসের পার্লার আছে। তাছাড়া বিদেশি সামগ্রী কলকাতার বিভিন্ন নেইল আর্টস পার্লারে বিক্রিও করেন তিনি। জানা গিয়েছে, এই সোমার নেইল আর্টসের পার্লার নাকি উদ্বোধন করেছিলেন বনির বান্ধবী তথা অভিনেত্রী কৌশানি। তিনি একুশের বিধানসভায় কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন।

এদিন কৌশানির ওই পার্লার উদ্বোধনে যাওয়ার প্রসঙ্গে বনি বলেন, ‘আমরা শিল্পীরা তো এরকম অনেক উদ্বোধনেই যাই, ওটাও সেরকম ছিল।’

ইডি কর্তারা লাঞ্চের পর ফের বনিকে ডেকেছেন। এখন দেখার কতক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। তদন্তের ল্যান্ড রোভারই বা কোথায় গিয়ে দাঁড়ায়।

অনুব্রত বাংলাও লিখতে পারেন না, শুধু সই করতে পারেন, জানালেন ইডিকে


```