Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুনকি হাতির পুজোয় মাতল ডুয়ার্স, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বিশ্বকর্মা পুজোর দিন তাঁর বাহন হাতির পুজো করা হল গরুমারা জাতীয় উদ্যানে। সোমবার ডুয়ার্সের মেটেলি ব্লকের ধুপঝোরা বিট অফিসের গাছবাড়িতে আয়োজন করা হয়েছিল হাতিপুজোর (Kunki hati pujo in dooars)। এখানে রয়েছে বর

কুনকি হাতির পুজোয় মাতল ডুয়ার্স, দেখুন ভিডিও

শেষ আপডেট: 21 September 2023 08:55

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বিশ্বকর্মা পুজোর দিন তাঁর বাহন হাতির পুজো করা হল গরুমারা জাতীয় উদ্যানে। সোমবার ডুয়ার্সের মেটেলি ব্লকের ধুপঝোরা বিট অফিসের গাছবাড়িতে আয়োজন করা হয়েছিল হাতিপুজোর (Kunki hati pujo in dooars)।

এখানে রয়েছে বর্ষণ, কিরণরাজ, রামি, যুবরাজ, হিলারি, এবং জেনি নামের ৬টি কুনকি হাতি (Kunki hati pujo in dooars)।

কুনকি হাতিগুলিকে মূর্তি নদীতে নিয়ে গিয়ে স্নান করিয়ে হাতিদের গায়ে নকশা এঁকে, নিয়ে আসা হয় পুজো মণ্ডপে। শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে চলে পুজো। পুরোহিত সমস্ত নিয়মনীতি মেনে মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন।

এই হাতি পুজো দেখতে পর্যটকদের ভিড় জমেছিল গরুমারা, ধূপঝোড়ার মতো অভয়ারণ্যগুলিতে। বিশ্বকর্মার বাহনের পুজো দেখতে পিলখানায় ভিড় জমিয়েছিলেন আশেপাশে গ্রামের মানুষজনও।

আরও পড়ুন: বাঁকুড়াতে পাওয়া যাচ্ছে রসালো জাম্বো জিলিপি! দেখুন ভিডিও


```