Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুণালের মামলা শতরূপ-সেলিম-বিমানের বিরুদ্ধে, গ্রহণ করল আদালত

দ্য ওয়াল ব্যুরো: ২২ লক্ষের গাড়ি বিতর্ক যে সোশ্যাল মিডিয়ায় আটকে থাকছে না তা ক’দিন আগেই স্পষ্ট হয়েছিল। শতরূপ ঘোষকে (Shatarup Ghosh) আইনি নোটিস পাঠানোর পাশাপাশি মহম্মদ সেলিম (Md Salim) ও বিমান বসুকে (Biman Basu) উকিলের চিঠি পাঠিয়েছিলেন

কুণালের মামলা শতরূপ-সেলিম-বিমানের বিরুদ্ধে, গ্রহণ করল আদালত

শেষ আপডেট: 5 April 2023 09:45

দ্য ওয়াল ব্যুরো: ২২ লক্ষের গাড়ি বিতর্ক যে সোশ্যাল মিডিয়ায় আটকে থাকছে না তা ক’দিন আগেই স্পষ্ট হয়েছিল। শতরূপ ঘোষকে (Shatarup Ghosh) আইনি নোটিস পাঠানোর পাশাপাশি মহম্মদ সেলিম (Md Salim) ও বিমান বসুকে (Biman Basu) উকিলের চিঠি পাঠিয়েছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এবার তৃণমূলের মুখপাত্র কুণাল সিপিএমের তিন নেতার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা ( করলেন।

কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে মামলা দায়ের করেছেন। সেই মামলা গৃহীত হয়েছে বলে দাবি করেছেন কুণাল।

কুণালের এই মামলার প্রতিক্রিয়ায় শতরূপ বলেন, 'মামলা করেছেন বেশ করেছেন। আদালতে দেখা হবে।'

তরুণ সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি কেনা নিয়ে তুমুল হইচই হয়েছিল। কুণাল প্রশ্ন তোলার দু’ঘণ্টার মধ্যে শতরূপ সিপিএমের রাজ্য দফতরে বসে সাংবাদিক সম্মেলন করে সেসব প্রশেন্র জবাব দেন। সেইসঙ্গে কুণালের উদ্দেশে তীব্র আক্রমণও শানান। তাতে টেস্টটিউব বেবি, কুণাল ঘোষের প্রয়াত বাবার প্রসঙ্গ টেনেও নানান কথা বলেছিলেন শতরূপ। এ নিয়ে আইনি নোটিস পাঠিয়ে  শতরূপকে ক্ষমা চাইতে বলেন কুণাল। কিন্তু তা হয়নি। এবার মামলা হল আদালতে।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানির মামলা কেন তারও ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, শতরূপ সেদিন সাংবাদিক সম্মেলন করেছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএম রাজ্য দফতরে বসে। সেলিম, বিমানদের অনুমোদনে পার্টি অফিসে বসে কুৎসা হয়েছে বলে দাবি তৃণমূল মুখপাত্রের। এখন দেখার এই মামলা কোথায় গিয়ে দাঁড়ায়।

সিপিএম নিজেরাই নিজেদের দুর্নীতি খুঁজল, তছরুপের টাকায় কমিটি দখল! শাস্তি বহাল পলিটব্যুরোয়


```