Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাঁচ মিনিটের বেশি কাঁদতে পারবে না বাচ্চা! বিমানকর্মীর নির্দেশে হতভম্ব মা

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাকে নিয়ে বিমানে কোথাও যাওয়ার কথা ভাবছেন? ভাবছেন ঠিক ম্যানেজ করে নেবেন সমস্ত ঝামেলা? তার আগে এক বার জেনে নিন ক্রুপা প্যাটেল বালার কথা। স্বামীর সঙ্গে সদ্য সিডনি থেকে সানফ্রান্সিসকো এসেছেন ফেসবুক সংস্থার এই কর্মচারী। সঙ্গ

পাঁচ মিনিটের বেশি কাঁদতে পারবে না বাচ্চা! বিমানকর্মীর নির্দেশে হতভম্ব মা

শেষ আপডেট: 2 November 2018 11:30

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাকে নিয়ে বিমানে কোথাও যাওয়ার কথা ভাবছেন? ভাবছেন ঠিক ম্যানেজ করে নেবেন সমস্ত ঝামেলা? তার আগে এক বার জেনে নিন ক্রুপা প্যাটেল বালার কথা। স্বামীর সঙ্গে সদ্য সিডনি থেকে সানফ্রান্সিসকো এসেছেন ফেসবুক সংস্থার এই কর্মচারী। সঙ্গে ছিল তাঁদের আট মাসের একরত্তি সন্তান। কিছু ক্ষণ পরেই কেঁদে ওঠে শিশু। বিজ়নেস ক্লাসের যাত্রী ক্রুপা জানাচ্ছেন, কান্নার শব্দ শুনেই এক জন বিমানকর্মী এগিয়ে আসেন, অনুরোধ করেন শিশুকে চুপ করাতে। জানান, বাচ্চার কান্না 'অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবেল'। ক্রুপার অভিযোগ ওই বিমানকর্মী দাবি করেন, ইউনাইটেড ফ্লাইটে পাঁচ মিনিটের বেশি বাচ্চারা কাঁদতে পারে না! ক্রুপা বলেন, "ছোট বাচ্চাকে নিয়ে ট্র্যাভেল করা এমনিই যথেষ্ট কঠিন। তার মধ্যে বিমানকর্মীরা এরকম ব্যবহার করলে তো খুব মুশকিল! বাচ্চা কাঁদলে সব মা-বাবাই সব চেয়ে ভাল উপায়ে বাচ্চাকে থামাতে চেষ্টা করেন। অন্য কারও কথা বলার কোনও দরকারই নেই!" বিমান থেকে নামার পরে নিজের অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করেছেন ক্রুপা। এর পরে ঘটনাটি জানাজানি হওযার পরে অবশ্য ইউনাইটেড ফ্লাইটের পক্ষ থেকে তাঁধের ক্ষতিপূরণ দিতে চাওয়া হয়। বস্তুত, ক্রুপা একা নন। বিমানে এর আগে বাচ্চা নিয়ে এরকম নানা সমস্যায় পড়েছেন অনেকেই। কখনও সাহায্যের হাত বাড়িয়ে সমস্যার সমাধান করে দিয়েছেন বিমানকর্মীরাই, কখনও আবার সমস্যা বাড়িয়েছেন তাঁরা। অনেক  সময়ে সহযোগিতার অভাব দেখা যায় যাত্রীদের মধ্যেও। এমনও হয়েছে, কোনও যাত্রী জানিয়েছেন, তাঁর পাশের সিটে বাচ্চা কাঁদছে, তাই তিনি সিট বদলাতে চান। এ ক্ষেত্রে বিমানকর্মীদেরও কিছু করার থাকে না। অভিজ্ঞরা বলছেন, বাচ্চাকে নিয়ে প্লেনে ট্র্যাভেল করতে গেলে কয়েকটি নিয়ম মেনে চলা ভাল। যেমন, বাচ্চার জন্য একটি আলাদা টিকিট কাটা, যাতে তার জন্য একটি গোটা সিট বরাদ্দ হয়। কারণ সারাক্ষণ কোলে-পিঠে থাকার চেয়ে আলাদা সিটে বসিয়ে রাখা তার জন্যও সুবিধাজনক। বাচ্চাকে আরামদায়ক পোশাক পরান, ডায়াপার শুকনো আছে কি না চেক করে নিন। টেক অফ ও টেক অনের সময়ে মুখে ফিডিং বোতল রাখুন, যাতে অস্বস্তি এড়াতে পারে সে। সময়ে খাওয়ান, যাতে ভরা পেটে কিছু ক্ষণ ঘুমিয়ে থাকে বাচ্চা। বাচ্চার কারণে যদি পাশের সিটের সহযাত্রী অস্বস্তি বোধ করেন, সে ক্ষেত্রে সম্ভব হলে ক্ষমা চেয়ে নিন। কারণ সব জায়গায় সব কিছু বোঝানো সম্ভব নয়, অপর পক্ষের দায়ও নেই বোঝার।   যদিও বাচ্চাদের ভাল রাখার কোনও নির্দিষ্ট গাইডবুক হয় না, তবু সামান্য কিছু চেষ্টায় হয়তো আর এখটু আরামদায়ক হতে পারে আপনার এবং আপনার বাচ্চার বিমানযাত্রা।

```