
শেষ আপডেট: 20 April 2022 04:55
দ্য ওয়াল ব্যুরো: মারা গেলেন বিশিষ্ট চা শিল্পপতি তথা তৃণমূল নেতা কৃষ্ণকুমার (কিষান) কল্যানী (Krishna Kumar Kalyani)।
মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে তাঁর মৃত্যু হয়েছে। কৃষ্ণ কুমার কল্যানীর বয়স হয়েছিল ৬৮ বছর।
আরও পড়ুন: ডাক্তারকে বাড়ি ছাড়া করেছিল এলাকার লোকজন, সতীর্থ চিকিৎসকরা পথে নেমে তাঁকে ঘরে ফেরালেন
বেশ কয়েকমাস ধরে পোস্ট কোভিড কমপ্লিকেশন ভুগছিলেন উত্তরবঙ্গের এই তৃণমূল নেতা (Krishna Kumar Kalyani)। মঙ্গলবার দুপুরে তাঁর শ্বাসকষ্ট হওয়ায় জলপাইগুড়ি শহরের একটি নার্সিং হোমে তাঁকে ভর্তি করা হয়। বুধবার তাঁকে চিকিৎসার জন্য মুম্বই নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
একদা প্রণব মুখোপাধ্যায়ের হাত ধরে কংগ্রেস রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল কিষানের। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য ও প্রদেশ কংগ্রেসের পদাধিকারী ছিলেন তিনি। পরে তৃণমূলে যোগ দেন। জলপাইগুড়ি জেলার তিনটি মেয়াদের তৃণমূল জেলা সভাপতি ছিলেন কৃষ্ণ কুমার কল্যানী। সম্প্রতি তাঁকে তৃণমূলের রাজ্য কমিটিতে এনে সাধারণ সম্পাদক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।