Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Kona Expressway: কোনা এক্সপ্রেসওয়ের জ্যাম কাটাতে বৈঠক নবান্নে, ট্রাফিক কাঠামো ঢেলে সাজার পরিকল্পনা

দ্য ওয়াল ব্যুরো: কোনা এক্সপ্রেসওয়েকে (Kona Expressway) জ্যাম মুক্ত করতে উদ্যোগী হল নবান্ন (Nabanna)। মঙ্গলবার এ নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে হাওড়ার পুলিশ আধিকারিক এবং পূর্ত ও পরিবহণ দফতরের কর্তাদের নিয়ে একটি বৈঠক হয়৷ জাতীয

Kona Expressway: কোনা এক্সপ্রেসওয়ের জ্যাম কাটাতে বৈঠক নবান্নে, ট্রাফিক কাঠামো ঢেলে সাজার পরিকল্পনা

শেষ আপডেট: 5 April 2022 18:15

দ্য ওয়াল ব্যুরো: কোনা এক্সপ্রেসওয়েকে (Kona Expressway) জ্যাম মুক্ত করতে উদ্যোগী হল নবান্ন (Nabanna)। মঙ্গলবার এ নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে হাওড়ার পুলিশ আধিকারিক এবং পূর্ত ও পরিবহণ দফতরের কর্তাদের নিয়ে একটি বৈঠক হয়৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষ যাতে দ্রুত কোনা এক্সপ্রেসওয়ের সংস্কারে হাত দেয়, এ দিনের বৈঠকে সেই আলোচনাও হয়েছে বলে খবর৷

নবান্ন সূত্রে খবর, প্রাথমিকভাবে ঠিক হয়েছে যানজট কাটাতে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজা হবে। কয়েকটি ডিভিশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করা হয়েছে। তা ছাড়া পার্কিং লটের পরিকাঠামো নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।

আরও পড়ুনঃ বড় অঙ্কের ক্ষতিপূরণ মেটানোর নিদান তৃণমূল নেতার! চাপে পড়ে আত্মহত্যা টোটোচালকের

রাস্তা সংস্কারের কাজ যতদিন চলবে ততদিন কী ভাবে যান চলাচল মসৃণ রাখা যায় তা নিয়েও প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে এদিনের বৈঠকে।

কলকাতা থেকে বিদ্যাসাগর সেতু হয়ে বম্বে রোড তথা ১৬ নম্বর জাতীয় সড়ক যেতে হলে কোনা এক্সপ্রেসওয়েই একমাত্র সংযোগকারী রাস্তা। এই রাস্তার যানজট আশপাশেও প্রভাব ফেলে। সেই বিষয়টি মাথায় রেখেই উদ্যোগী হল নবান্ন।


```