Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Rampurhat Violence: রামপুরহাটের ঘটনা 'সিরিয়াস ক্রাইম', স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের রামপুরহাটের (Rampurhat Violence) বগটুই গ্রামে যে সাংঘাতিক ঘটনা ঘটে গেছে সোমবার রাতে তাতে এবার স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট (Kolkata HC)। আদালতের প্রধান বিচারপতি বলেন, এই ধরনের ঘটনা 'সিরিয়াস ক্রাইম

Rampurhat Violence: রামপুরহাটের ঘটনা 'সিরিয়াস ক্রাইম', স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল হাইকোর্ট

শেষ আপডেট: 23 March 2022 05:39

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের রামপুরহাটের (Rampurhat Violence) বগটুই গ্রামে যে সাংঘাতিক ঘটনা ঘটে গেছে সোমবার রাতে তাতে এবার স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট (Kolkata HC)। আদালতের প্রধান বিচারপতি বলেন, এই ধরনের ঘটনা 'সিরিয়াস ক্রাইম'।

রামপুরহাটের অগ্নিদগ্ধদের চিকিৎসায় ৭ সদস্যের মেডিকেল বোর্ড, পিজির সঙ্গেও কথাবার্তা চলছে

গতকালই রামপুরহাটের হিংসার ঘটনায় আদালত যাতে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে তার আবেদন করেছিলেন বিজেপির আইনজীবীরা। তাঁদের মামলার অনুমতি দিয়েছিল আদালত, তবে স্বতঃপ্রণোদিত মামলা হবে কিনা তা পরে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছিল। বুধবার তঃপ্রণোদিত মামলা গ্রহণ করল হাইকোর্ট। আজই দুপুর ২টোয় মামলার শুনানি হবে।

রামপুরহাটের ঘটনা প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এই ধরনের ঘটনা সিরিয়াস ক্রাইম। অবিলম্বে কঠিন তদন্ত করা উচিত। ১০ টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হল। ঘরবন্দি করে মানুষকে পুড়িয়ে মারা হল। এই ধরনের ঘটনার পিছনে যারা আছে তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় ও সরকারি কৌঁসুলিকে এজলাসে ডেকে প্রধান বিচারপতি জানিয়ে দেন স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করার কথা। এছাড়া গতকাল ২টি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে।


```