Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফর: বিক্ষোভ-উত্তেজনার পারদ চড়ছে সকাল থেকেই, তৎপর পুলিশও

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফররে দ্বিতীয় দিনের শুরু থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ধর্মতলা চত্বরে মেট্রো চ্যানেলে রাতভর ছাত্রছাত্রীরা অবস্থান করেন, বিক্ষোভ দেখান। ঘোষণা করা হয় সকাল দশটার পর নেতাজি ইনডোর স্ট

প্রধানমন্ত্রীর সফর: বিক্ষোভ-উত্তেজনার পারদ চড়ছে সকাল থেকেই, তৎপর পুলিশও

শেষ আপডেট: 12 January 2020 04:49

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফররে দ্বিতীয় দিনের শুরু থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ধর্মতলা চত্বরে মেট্রো চ্যানেলে রাতভর ছাত্রছাত্রীরা অবস্থান করেন, বিক্ষোভ দেখান। ঘোষণা করা হয় সকাল দশটার পর নেতাজি ইনডোর স্টেডিয়ামের দিকে বিক্ষোভ মিছিল রওনা হবে। তারপরই পুলিশের প্রস্তুতি বাড়তে থাকে। মেট্রো চ্যানেলে ব্যারিকেড করে বিক্ষোভ-রত ছাত্র-ছাত্রীদের আটকে দেওয়া হয়। সেখানে রাতভর বিক্ষোভ দেখান এনআরসি বিরোধী মোদি বিরোধী মিছিলে যোগ দেওয়া ছাত্রছাত্রীরা। আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান রয়েছে। তাই ছাত্রছাত্রীদের কাছ থেকে নেতাজি ইন্ডোর অভিযান হতে পারে বলে ঘোষণা শোনার পরেই তৎপর হয় পুলিশ। সকালেই ঘিরে ফেলা হয় সিধু কানু ডহর। লোহার ‘ওয়াল’ বসিয়ে আটকে দেওয়া হয় ওই রাস্তা। পুলিশ মোতায়েন করা হয় বেন্টিঙ্ক স্ট্রিটেও। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের মিছিল যাতে কোনও ভাবেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে যেতে না পারে সেজন্য সকাল থেকেই সচেষ্ট পুলিশ। [caption id="attachment_176577" align="alignnone" width="600"] তৎপরতা রানি রাসমণি রোডে[/caption] বিক্ষোভরত ছাত্রছাত্রীদের মধ্যে যেখানে মূলত বামপন্ধী সংগঠনের ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের মেট্রো চ্যানেলে মধ্যে আটকে রাখার পরিকল্পনা করেছে পুলিশ। সূত্রের খবর এমনই। রানী রাসমণীতে রোডে তৃণমূল ছাত্র পরিষদের ধর্নামঞ্চে দিকে কেউ যাতে যেতে না পারে সে জন্য সেই জায়গাও ঘিরে দেওয়া হয়েছে লোহার ব্যারিকেড দিয়ে। নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কালো পতাকা দেখাতে শনিবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে জমায়েত করেছিল একাধিক সংগঠন। দিনভর কোথাও কোনও উত্তেজনা না হলেও প্রধানমন্ত্রী যখন মিলেনিয়াম পার্কে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে তখন ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে। ব্যারিকেড ভেঙে দেয় পড়ুয়ারা। পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় যাদবপুর, প্রেসিডেন্সি-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। যে জায়গায় পুলিশের সঙ্গে পড়ুয়াদের খণ্ডযুদ্ধ বাধে তার ঠিক সামনেই তৃণমূল ছাত্র পরিষদের ধর্নামঞ্চ ছিল। কাল সেখানে গিয়ে বক্তৃতা করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ধর্না কর্মসূচি শেষ হওয়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়। পড়ুয়াদের অধিকাংশই বাম ছাত্র সংগঠনের হওয়ায় বিজেপি বিরোধী আন্দোলন মুহূর্তের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে চলে যায়। মিলেনিয়াম পার্কের অনুষ্ঠানে মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন মমতাও। ওই অনুষ্ঠান শেষ হওয়ার পর ফের ধর্নামঞ্চে আসেন মমতা। তাঁকে মঞ্চে দেখেই বাম পড়ুয়ারা আজাদি স্লোগান তুলতে থাকে।  পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

```