
শেষ আপডেট: 28 December 2022 14:17
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে গ্রেফতার দুই বিস্ফোরক দ্রব্য (explosives) পাচারকারী। ডিসেম্বরের শেষে শহরে যখন শীতের আমেজ, ঠিক সেইসময়েই সোনারপুর-বামনঘাটা হাইওয়ের উপরে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ।
জানা গেছে, ওই দুজনই বীরভূমের দুবরাজপুরের কুখ্যাত বিস্ফোরক ডিলার। পুলিশের কাছে আগে থেকেই গোপন সূত্র মারফত খবর এসেছিল যে দুই পাচারকারীই ওখানে আসতে চলেছে। সেই মতো হাইওয়ের উপর আগে থেকেই তৈরি ছিল এসটিএফ অফিসাররা। এরপর ওই দুজন আসতেই হাতেনাতে পাকড়াও করে পুলিশ।
সূত্রের খবর, তাদের কাছে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ কেজি কমলা রঙের বিস্ফোরক পদার্থ বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যে ওই দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম, শেখ রমজান (৬২) ও শেখ ফিরোজ (৩২)। বুধবার তাদেরকে কোর্টে তোলে পুলিশ। দুজনকেই ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
আবাস যোজনা নিয়ে কোচবিহারে গোষ্ঠীদ্বন্দ্ব, পুড়িয়ে দেওয়া হল পঞ্চায়েত সদস্যের বাড়ি