Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রাস্তায় কাগজ কুড়োতেন ঝর্না, পুলিশকর্মীর পোস্টেই মিল হল মা-ছেলের

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে ডানলপের সোনালী প্রেক্ষাগৃহের সামনে কাগজ কুড়োতে দেখেছেন অনেকেই। পথচলতি মানুষজন এড়িয়েই যেতেন তাঁকে। অন্যান্য অনামী ফুটপাতবাসীদের মতোই ঝর্নারও হয়তো বাকি জীবনটা কেটে যেত এভাবেই যদি না কলকাতা পুলিশের কর্মী বাপন দাসের

রাস্তায় কাগজ কুড়োতেন ঝর্না, পুলিশকর্মীর পোস্টেই মিল হল মা-ছেলের

শেষ আপডেট: 10 July 2023 14:59

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে ডানলপের সোনালী প্রেক্ষাগৃহের সামনে কাগজ কুড়োতে দেখেছেন অনেকেই। পথচলতি মানুষজন এড়িয়েই যেতেন তাঁকে। অন্যান্য অনামী ফুটপাতবাসীদের মতোই ঝর্নারও হয়তো বাকি জীবনটা কেটে যেত এভাবেই যদি না কলকাতা পুলিশের কর্মী বাপন দাসের ভিডিওয় (Kolkata police employee post helped to reunite mother son) দেখা যেত তাঁকে। এই ভিডিওর দৌলতেই ৭ বছর পর ফের ছেলেকে ফিরে পেলেন মা।

প্রেক্ষাগৃহের সামনে মজাদার ভিডিও বানাচ্ছিলেন পুলিশ কর্মী বাপন দাস (Kolkata police employee post helped to reunite mother son)। সেই সময়ে পিছনে কাগজ কুড়োচ্ছিলেন রায়গঞ্জের ঝর্না। পুলিশ কর্মী বাপনের এই ভিডিওগুলি প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। একই ভাবে এই ভিডিওটিও দেখেছিলেন অনেক লোক।

সেই তালিকায় ছিলেন ঝর্নার ছেলে নীহালও। ভিডিও দেখতে দেখতে হঠাৎ মাকে দেখতে পেয়েই চমকে ওঠেন নীহাল। যোগাযোগ করেন বাপনের সঙ্গে। এরপরই প্রায় সাত বছর ধরে নিখোঁজ মা-কে খুঁজে পেলেন নীহাল। ছেলেকে ফিরে পেয়ে হাউহাউ করে কাঁদছেন মা-ও। মা-ছেলের এই পুনর্মিলন দেখে আবেগপ্রবণ সংলগ্ন অঞ্চলের দোকানিরাও যারা এত বছর ধরে রোজ দেখছেন ঝর্নাকে।

মা-ছেলের মিলনের নেপথ্য নায়ক বাপন জানান, 'ভাল লাগছে মা ছেলের মিল করাতে পেরে।' প্রসঙ্গত, এর আগেও যে একাধিক হারানো ব্যক্তিকে তিনি পৌঁছে দিয়েছেন পরিবারের কাছে তাও জানা গেল বাপনের কথা প্রসঙ্গেই। 'রিলস' ভিডিও বানালেও কর্তব্যে যে ত্রুটি নেই বাপনের তা স্পষ্ট এই ঘটনায়।

‘ভোটই তো হয়নি, পুনর্নির্বাচন হবে না!’, ১৭৫ কিমি উজিয়ে কমিশনের দ্বারস্থ মুর্শিদাবাদের বাম প্রার্থীরা


```