Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো, জলের তলায় জুড়ে গেল কলকাতা-হাওড়া! দেশের মধ্যে প্রথমবার

দ্য ওয়াল ব্যুরো: ১২ এপ্রিল, ২০২৩, ইতিহাসের পাতায় নাম লেখাল কলকাতা মেট্রো (Kolkata metro) রেল। দেশের মধ্যে প্রথমবার নদীর তলা দিয়ে ছুটল মেট্রো। গঙ্গার উপর দিয়ে কলকাতা ও হাওড়া (Howrah) শহরকে প্রথম জুড়েছিল হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। এবার সে

গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো, জলের তলায় জুড়ে গেল কলকাতা-হাওড়া! দেশের মধ্যে প্রথমবার

শেষ আপডেট: 12 April 2023 11:03

দ্য ওয়াল ব্যুরো: ১২ এপ্রিল, ২০২৩, ইতিহাসের পাতায় নাম লেখাল কলকাতা মেট্রো (Kolkata metro) রেল। দেশের মধ্যে প্রথমবার নদীর তলা দিয়ে ছুটল মেট্রো। গঙ্গার উপর দিয়ে কলকাতা ও হাওড়া (Howrah) শহরকে প্রথম জুড়েছিল হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। এবার সেই ব্রিজের কাছেই গঙ্গার (Ganges) তলা দিয়ে জুড়ে গেল দু'টি শহর। বহু বাধাবিপত্তি পার করে কলকাতা থেকে হাওড়া পৌঁছে গেল মেট্রো রেল।

আজ, বুধবার গঙ্গার তলা দিয়ে প্রথম মেট্রো রেক গেল হাওড়া ময়দান স্টেশনে। তবে এটাকে ট্রায়াল রান বলতে চাইছেন না মেট্রো কর্তারা। এদিন দু'টো রেক নিয়ে যাওয়া হয়েছে। চালকের পাশে দাঁড়িয়েছিলেন খোদ মেট্রোর জেনারেল ম্যানেজার শ্রী পি উদয় কুমার রেড্ডি। সূত্রের খবর, আগামী সাত মাস ধরে এবার গঙ্গার তলা দিয়ে মেট্রোর ট্রায়াল চলবে।

Kolkata metro, Howrah, Ganges

এ বিষয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "বিগত কয়েক বছর ধরে বহু বাধা অতিক্রম করার পর আমরা মেট্রো রেককে গঙ্গার তলা দিয়ে হাওড়া অবধি নিয়ে যেতে পারলাম। কলকাতা এবং শহরতলির মানুষকে আর কয়েক মাসের মধ্যে বিশেষ উপহার দিতে চলেছে ভারতীয় রেল। কলকাতা মেট্রোর জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত।"

Kolkata metro, Howrah, Ganges

জানা গিয়েছে, বুধবার সকাল ১১.৫৫ মিনিট নাগাদ প্রথম রেকটি গঙ্গা অতিক্রম করে হাওড়া ময়দান স্টেশনে পৌঁছয়। এর কিছুক্ষণ পর দ্বিতীয় রেকটিও সেখানে আসে। এদিন মেট্রোর জেনারেল ম্যানেজার শ্রী পি উদয় কুমার রেড্ডি ছাড়াও সেখানে ছিলেন অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার এইচ এন জয়সওয়াল এবং কলকাতা মেট্রোর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাওড়া ময়দান স্টেশনে রেক পৌঁছনোর পর সেখানে নারকেল ফাটিয়ে পুজো দেন জিএম।

কলকাতার নামী বেসরকারি হাসপাতালের গাফিলতিতে রোগীমৃত্যু, ৬০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ


```