Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে শিক্ষক নিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চে রাজ্য

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) সিঙ্গেল বেঞ্চ এ

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে শিক্ষক নিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চে রাজ্য

শেষ আপডেট: 16 June 2022 07:54

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) সিঙ্গেল বেঞ্চ এই মামলায় বুধবার সিবিআইকে সিট গঠন করে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। সেই রায় চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য সরকার।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে রাজ্য সরকার (Primary Teacher Recruitment)।

বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার শুনানি চলছিল। তখন আদালতে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাস। তিনিই বর্তমান সিবিআই আধিকারিকদের তদন্তের পাঠ দেন ভরা এজলাসে। বলেন, আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত প্রয়োজন। না হলে তদন্ত কোনওদিন এগোবে না। তিনিই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্তের কথা বলেন। সেই মতো সিবিআইকে সিট গঠনের নির্দেশ দেন বিচারপতি।

আদালতে বলা হয়েছিল, সিবিআইয়ের এই সিট-এ যাঁরা যাঁরা থাকবেন তাঁদের যাবতীয় তথ্য আদালতে জমা দিতে হবে শুক্রবারের মধ্যে। তার আগেই বৃহস্পতিবার এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।


```