Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিস্তার নেই সুবীরেশের, জামিনের আবেদন খারিজ হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো: জামিনের আবেদন মামলার আগের শুনানিতে সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya) হয়তো আশা দেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিস্তার পেলেন না এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। বুধবার

নিস্তার নেই সুবীরেশের, জামিনের আবেদন খারিজ হাইকোর্টে

শেষ আপডেট: 21 December 2022 07:04

দ্য ওয়াল ব্যুরো: জামিনের আবেদন মামলার আগের শুনানিতে সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya) হয়তো আশা দেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিস্তার পেলেন না এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য।

বুধবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ সুবীরেশ ভট্টাচার্যর জামিনের আবেদন খারিজ (bail reject) করে দিয়েছে। মূলত এই আবেদন ছিল, নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায়। এরমধ্যেই গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে সুবীরেশকে হেফাজতে নিয়েছে সিবিআই।

আগের শুনানিতে সুবীরেশের আইনজীবীরা বলেছিলেন, যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে তার এফআইআরে সুবীরেশের নাম ছিল না। এমনকি সিবিআই প্রথম দফার যে চার্জশিট দিয়েছে তাতেও নাম নেই মক্কেলের। তাহলে কেন তাঁকে আটকে রাখা হচ্ছে।

এ নিয়ে কেন্দ্রীয় এজেন্সি সদুত্তর দিতে পারেনি আদালতে। আদালত রিপোর্ট চায় সিবিআইয়ের থেকে। তারমধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বতঃপ্রণোদিত হয়ে বলেন ২২ ডিসেম্বরের আগে গ্রুপ সি মামলায় জেলা আদালতে পেশ করতে হবে সুবীরেশকে।

দু'দিন আগেই আলিপুর আদালত গ্রুপ সি নিয়োগ মামলায় সুবীরেশকে সিবিআই হেফাজতে পাঠিয়েছে। এদিন জামিন পেলে অন্তত একটি মামলায় রেহাই মিলত সুবীরেশের। কিন্তু তাও হল না।

যাদবপুরে জাতের অমর্যাদার অভিযোগের তদন্তে বিচার বিভাগীয় কমিশন


```