Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিষেধ উঠতেই কোচবিহারের সাগরদিঘিতে ছটপুজো শুরু, হাইকোর্টে মামলা চলছিল

মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত মজুমদার জানিয়েছেন, সাগরদিঘিতে ছট পুজোর করার নিয়ে কোচবিহার প্রশাসন যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তা খারিজ করে দিয়েছেন বিচারপতি।

নিষেধ উঠতেই কোচবিহারের সাগরদিঘিতে ছটপুজো শুরু, হাইকোর্টে মামলা চলছিল

শেষ আপডেট: 7 November 2024 18:17

দ্য ওয়াল ব্য়ুরো, জলপাইগুড়ি: নিষেধাজ্ঞা উঠতেই কোচবিহারের সাগরদিঘিতে ছট পুজোর ব্রত পালন করলেন সেখানকার হিন্দিভাষীরা। সূর্য ডোবার আগেই পুজোর বরণ ডালা সাজিয়ে ঘাটে ভিড় করেছিলেন পুণ্যার্থীরা। সূর্যদেবের উদ্দেশে ব্রত পালন করলেন। 

কয়েকদিন আগেই কোচবিহার সাগরদিঘিতে ছট পুজোয় নিষেধাজ্ঞা কোচবিহার প্রশাসনের। ঘটনায় নিয়ে হাইকোর্টের দারস্থ হন কোচবিহারের বাসিন্দা তথা নর্থ বেঙ্গল বাঁশফোড় এন্ড হরিজন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দীপু হরিজন সহ অন্যান্যরা। 

তাঁদের বক্তব্য ছিল, রাজার আমল থেকে সাগরদিঘিতে ছটপুজো হয়ে আসছে। আচমকা সেখানে ছটপুজো বন্ধ করা সম্ভব নয়। এতে পুণ্যার্থীরা সমস্যায় পড়বেন। এই সমস্ত প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। 

বৃহস্পতিবারই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের এজলাসে উঠেছিল মামলা। সেখানে কোচবিহার প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা খারিজ করে ছট পুজোর অনুমতি দেন বিচারপতি। এই রায়ে খুশি হরিজন সমাজ।

মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত মজুমদার জানিয়েছেন, সাগরদিঘিতে ছট পুজোর করার নিয়ে কোচবিহার প্রশাসন যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তা খারিজ করে দিয়েছেন বিচারপতি। সাগরদিঘিতে ছটপুজো করা যাবে না, এমন কোনও নির্দেশ জারি করেনি গ্রিন ট্রাইবুনাল। পরিবেশে যাতে দূষিত না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছিল।   

নর্থ বেঙ্গল বাঁশফোড় এন্ড হরিজন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দীপু হরিজন বলেন, "মহারাজার আমল থেকে সাগরদিঘিতে ছটপুজো হয়ে আসছে। আমার ঠাকুরদাও সেখানে ছটপুজো করতেন। কয়েকদিন আগে শুনতে পাই, সাগরদিঘিতে ছটপুজো করা যাবে না বলে মামলা হয়েছে। এই নিয়ে ডিএমের কাছে গিয়েছিলাম। কিন্তু সেখানে ডিএম সাহেব আমাদের জানিয়ে দেন ওই ঘাট ছাড়া অন্যান্য ঘাটে ছটপুজো করা যাবে। বিষয়টি নিয়ে সমাজের অনেক এই নিষেধাজ্ঞা মানতে চাননি। ফলে আমরাও হাইকোটের দ্বারস্থ হয়েছিলাম। এই রায়ে আমরা খুশি।"


```