Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

২০১৪ টেট: ৬টি প্রশ্ন ভুল ছিল, যে কোনও উত্তরেই নম্বর দিতে হবে সব পরীক্ষার্থীকে, নির্দেশ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: ২০১৪ সালে টেটে (2014 Tet) ৬টি ভুল প্রশ্ন ছিল (6 wrong questions)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) সেই মামলায় জানিয়ে দিল, যাঁরা ওই ৬টি প্রশ্নের উত্তর দিয়েছে যে কোনও রকম, তাঁদের সকলকেই নম্বর দিতে হবে।

২০১৪ টেট: ৬টি প্রশ্ন ভুল ছিল, যে কোনও উত্তরেই নম্বর দিতে হবে সব পরীক্ষার্থীকে, নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 13 April 2023 08:42

দ্য ওয়াল ব্যুরো: ২০১৪ সালে টেটে (2014 Tet) ৬টি ভুল প্রশ্ন ছিল (6 wrong questions)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) সেই মামলায় জানিয়ে দিল, যাঁরা ওই ৬টি প্রশ্নের উত্তর দিয়েছে যে কোনও রকম, তাঁদের সকলকেই নম্বর দিতে হবে।

২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় প্রশ্নপত্রে ভুল ছিল। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। এই মামলায় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশে ভুল প্রশ্ন থাকায় বাড়তি ৬ নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল আগেই। তবে সেটা ছিল শুধুমাত্র মামলাকারীদের ক্ষেত্রেই।

এর পরে সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন আরও কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের বক্তব্য ছিল, যদি প্রশ্ন ভুল থাকে তবে সেক্ষেত্রে শুধু মামলাকারীরা কেন নম্বর পাবেন। ভুল প্রশ্নে যাঁরা যাঁরা উত্তর দিয়েছেন, সবার বাড়তি নম্বর পাওয়া উচিত।

বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেই মামলার রায়ে বিচারপতি জানিয়ে দেন, পর্ষদের ভুল ছিল। সেই ক্ষেত্রে যাঁরা যাঁরা ওই ভুল প্রশ্নের উত্তর দিয়েছিলেন তাঁরা সকলেই নম্বর পাবেন।

নিশীথের কনভয়ে হামলা, সিবিআই তদন্তের দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট, মামলা ফিরল হাই কোর্টে


```