Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'চাল এমন ফুলছে কেন, খেলে কিছু হবে না তো!' কোলাঘাটের স্কুলে বিতর্ক, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: এটা চাল! এই প্রশ্ন‌ই করছেন অভিভাবকরা। কারণ ছোট ছোট ছেলে মেয়েদের খাওয়ার জন্য স্কুলের মিড ডে মিলে এই চাল‌ই দেওয়া হয়েছে। কিন্তু এইরকম অদ্ভুত আকৃতির ধবধবে সাদা জিনিসটিকে চাল বলে মানতে রাজি নন বাবা-মায়েরা। তাঁদের অভিযোগ এগ

'চাল এমন ফুলছে কেন, খেলে কিছু হবে না তো!' কোলাঘাটের স্কুলে বিতর্ক, দেখুন ভিডিও

শেষ আপডেট: 21 January 2022 08:55

দ্য ওয়াল ব্যুরো: এটা চাল! এই প্রশ্ন‌ই করছেন অভিভাবকরা। কারণ ছোট ছোট ছেলে মেয়েদের খাওয়ার জন্য স্কুলের মিড ডে মিলে এই চাল‌ই দেওয়া হয়েছে। কিন্তু এইরকম অদ্ভুত আকৃতির ধবধবে সাদা জিনিসটিকে চাল বলে মানতে রাজি নন বাবা-মায়েরা। তাঁদের অভিযোগ এগুলি নকল কোন‌ও কিছু। কেউ কেউ তো আবার একে প্লাস্টিক চাল‌ও বলে বসলেন! এই চাঞ্চল্যকর ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের। সেখানকার দেঁড়িয়াচক স্কুলের ছাত্র-ছাত্রীদের সম্প্রতি মিড ডে মিলের চাল দেওয়া হয়েছে। আর সেই চালের মধ্যেই এই অদ্ভুত ধরণের জিনিসটি দেখা যাচ্ছে। জানা গিয়েছে চাল জলে ভেজালেই সেটা ফুলে অদ্ভুত আকৃতি ধারণ করছে। ফলে মিড ডে মিলের চাল ব্যবহার করাতে সাহস পাচ্ছেন না অভিভাবকরা। দেখুন ভিডিও। https://youtu.be/PcFul-7ENt4 এই ঘটনার কথা জানতে পেরে এলাকায় গিয়ে হাজির হন এলাকার কংগ্রেস নেতা সমীর হোসেন। তাঁর অভিযোগ অসাধু ব্যবসায়ীরা চালে ভেজাল মেশাচ্ছে। এই ঘটনায় তিনি সরকারের কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। সম্প্রতি আরও কয়েকটি জায়গায় মিড ডে মিলের চালে ভেজাল মেশানোর অভিযোগ উঠেছে। অভিভাবকদের একাংশের দাবি প্লাস্টিক চাল মেশানো হচ্ছে মিড ডে মিলে। কেন বারবার এই অভিযোগ উঠছে তা খতিয়ে দেখার সময় এসেছে। না হলে আগামী দিনে অনেকেই মিড ডে মিলের চাল ব্যবহার করতে চাইবেন না।

```