Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চেনা দার্জিলিংকে একটু অন্যভাবে দেখতে গেলে পৌঁছে যান ঘুম উৎসবে

দার্জিলিং ভ্রমণের স্বাদবদলে ঘুম উৎসবের জুড়ি নেই।

চেনা দার্জিলিংকে একটু অন্যভাবে দেখতে গেলে পৌঁছে যান ঘুম উৎসবে

শেষ আপডেট: 10 November 2023 17:01

দ্য ওয়াল ব্যুরো: বছরের যেকোনও সময়েই বেড়াতে যাওয়া যায় দার্জিলিং। কিন্তু ম্যালের ভিড় আর গ্লেনারিজের সামনে ছবি তোলার লাইনে দাঁড়িয়ে যদি হাঁপ ধরে যায় তাহলে টুক করে ঘুরে আসুন ঘুম উৎসব থেকে। নভেম্বরের ২৫ থেকে ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে যদি দার্জিলিং যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে কোনওভাবেই মিস করবেন না এই ঘুম উৎসব।

এই সময় শহর ঘুম সেজে ওঠে এক অন্য সাজে। প্রতিবছরের মতো এই বছরেও অতি যত্নের সঙ্গে আয়োজন করা হয়েছে ঘুম উৎসবের। তৃতীয় বছরে পা দিল ঘুম উৎসব। অন্যান্য বছর দুর্গাপুজো এবং কালীপুজোর আগেই হয়ে যায় এই উৎসব তবে এইবছর দুর্গাপুজো দেরিতে হওয়ায় ঘুম উৎসবও একটু দেরিতে হচ্ছে। পর্যটন শিল্পের প্রচারের জন্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং স্থানীয় প্রশাসন মিলে আয়োজন করে ঘুম উৎসবের। এই সময় দার্জিলিং-এ পর্যটকদের সংখ্যা কিন্তু বেশ অনেকটাই বেড়ে যায়।

এই উৎসবে মূলত স্থানীয় শিল্পীদের বিভিন্ন হস্তশিল্প, স্থানীয় খাবার দাবার সহ আরও অনেককিছু তুলে ধরা হয়। এছাড়াও মনোরম সবুজ চা বাগান এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করে। সবথেকে মজার বিষয়, এই সময় এত ভাল ভাল স্থানীয় খাবারের স্টল বসে যেটা বছরের অন্য সময় গেলে পাওয়া নাও যেতে পারে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৭:৩০ টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলতে থাকে এই উৎসব। এছাড়াও উৎসবের একদম শেষের দিনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের।

দার্জিলিং ভ্রমণের স্বাদবদলে ঘুম উৎসবের জুড়ি নেই।


```