Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

King Cobra: বেগুন ক্ষেতে ঢুকতেই সাক্ষাৎ যমদূত! ১৩ ফুটের কিং কোবরা উদ্ধার ঘিরে হইচই ময়নাগুড়িতে

দ্য ওয়াল ব্যুরো: ময়নাগুড়ি রামশাই এলাকার বাসিন্দা, পেশায় কৃষক রাখাল রায় অন্যান্য দিনের মতোই রবিবার দুপুরে গিয়েছিলেন তাঁর খেতে। উদ্দেশ্য ছিল, হাটে বিক্রি করবেন বলে কয়েকটা বেগুন পাড়বেন। কিন্তু বেগুন পাড় উঠল মাথায়, খেতে ঢুকতেই মুখোমুখি হলেন

King Cobra: বেগুন ক্ষেতে ঢুকতেই সাক্ষাৎ যমদূত! ১৩ ফুটের কিং কোবরা উদ্ধার ঘিরে হইচই ময়নাগুড়িতে

শেষ আপডেট: 22 May 2022 18:12

দ্য ওয়াল ব্যুরো: ময়নাগুড়ি রামশাই এলাকার বাসিন্দা, পেশায় কৃষক রাখাল রায় অন্যান্য দিনের মতোই রবিবার দুপুরে গিয়েছিলেন তাঁর খেতে। উদ্দেশ্য ছিল, হাটে বিক্রি করবেন বলে কয়েকটা বেগুন পাড়বেন। কিন্তু বেগুন পাড় উঠল মাথায়, খেতে ঢুকতেই মুখোমুখি হলেন সাক্ষাৎ যমদূতের সঙ্গে! এত বড় সাপ (King Cobra)!

জানা গেছে, এদিন খেতে ঢুকে একটা একটা করে বেগুন ছিঁড়তে ছিঁড়তে আচমকাই তাঁর চোখ যায় লাউয়ের মাচার দিকে। তিনি দেখেন, সেখানে কুণ্ডলী পাকিয়ে, ফণা তুলে, তাঁর দিকে তাকিয়ে জিভ নাড়ছে একটি বিশাল বড় কিং কোবরা! দৃশ্য দেখে বেগুন ফেলে দৌড়ে পালান তিনি। এর পর খবর দেন রামশাই রেঞ্জ অফিসে।

রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্র সংলগ্ন এলাকাতেই রাখালবাবুর আবাদী জমি। সেই জমিতে অন্যান্য সব্জির পাশাপাশি এবার বেগুন চাষ করেছিলেন তিনি। রবিবার করে বিকেলে ডুয়ার্স এলাকায় হাট বসে। সেই হাটে বেগুন বিক্রি করবেন বলেই এদিন দুপুরে তিনি তাঁর জমিতে যান, তখনই ঘটে এই কাণ্ড।

রামশাই রেঞ্জ অফিস থেকে খবর দেওয়া হয় ময়নাগুড়ির পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়কে। খবর পেয়ে টিম নিয়ে ছুটে আসেন নন্দু রায়। এর পর প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার হয় কিং কোবরা (King Cobra) সাপটিকে।

নন্দু রায় বলেন, সাপটি প্রায় ১৩ ফুট লম্বা। সেটি উদ্ধার করে রামশাই রেঞ্জ অফিসে জমা করা হয়েছে। এর পর গরুমারা প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে গিয়ে তার শারীরিক পরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে তাকে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে। আসলে এখন সাপের প্রজননের সময়। তাই এই সময় সাপ বিভিন্ন জায়গায় যায়। তাই গ্রামেগঞ্জের মানুষকেও একটু সতর্ক হয়ে চলাফেরা করতে অনুরোধ করেন তিনি।

টাপা টিনি গাইলেন রানু মণ্ডল! 'বুড়া বর' নিয়ে করলেন রসিকতাও! দেখুন ভিডিও


```