Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মুরগি খেতে খাঁচায় ঢুকেছিল ১৪ ফুটের শঙ্খচূড়! তারপর... দেখুন ভিডিও

https://youtu.be/c28-smGgOlc দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: খাঁচার ভেতর থেকে মুরগিদের চিল চিৎকারে বাড়িতে কান পাতা ভার হচ্ছিল বাড়ির লোকেদের। ব্যাপার কী, দেখতে এসে ভয়ে তটস্থ হয়ে যান ময়নাগুড়ির (Maynaguri) রামশাই অঞ্চলের চড়াই মহল গ্রা

মুরগি খেতে খাঁচায় ঢুকেছিল ১৪ ফুটের শঙ্খচূড়! তারপর... দেখুন ভিডিও

শেষ আপডেট: 12 October 2022 07:46

https://youtu.be/c28-smGgOlc

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: খাঁচার ভেতর থেকে মুরগিদের চিল চিৎকারে বাড়িতে কান পাতা ভার হচ্ছিল বাড়ির লোকেদের। ব্যাপার কী, দেখতে এসে ভয়ে তটস্থ হয়ে যান ময়নাগুড়ির (Maynaguri) রামশাই অঞ্চলের চড়াই মহল গ্রামের বাসিন্দা মন্টু ওরাওঁ। দেখেন, খাঁচার মধ্যে ঢুকে রয়েছে এক বিশালাকৃতির শঙ্খচূড় (King Cobra Recovery)। ফণা তুলছে আর ফোঁসফোঁস শব্দ করছে।

মঙ্গলবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠন ও বন দফতরকে। খবর পেয়ে ছুটে আসেন ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়। আসেন বনকর্মীরাও। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় বাগে আসে ১৪ ফুটের শঙ্খচূড়টি।

বস্তায় ভরে তাকে নিয়ে যান বনকর্মীরা। পরিবেশপ্রেমী সংগঠনের প্রাথমিক অনুমান, মুরগি খেতেই খাঁচায় ঢুকে পড়েছিল এই বিশাল সাপটি। জানা গিয়েছে, বেশ কয়েকটি মুরগি জখম হয়।

ঘটনা প্রসঙ্গে নন্দু রায় জানান, "শঙ্খচূড়টি আনুমানিক ১৪ ফুট লম্বা। এতবড় গোখরো আমরা এর আগে উদ্ধার করিনি। উদ্ধারের পর সাপটিকে রামশাই রেঞ্জ অফিসের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে।"

দলছুট হনুমানের তাণ্ডব গোপীনাথপুরে! আচঁড়-কামড়ে জখম বহু, আতঙ্কে এলাকাবাসী


```