Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঘুমপাড়ানি গুলিতে কাবু আসানসোলের ঘাতক দাঁতাল

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল আসানসোল শিল্পাঞ্চল। যে হাতির হানায় মঙ্গলবার সকালে এক বৃদ্ধার মৃত্যু হয়েছিল, বাঁকুড়ার জঙ্গলের সেই দলছুট হাতিকে শেষ পর্যন্ত ধরা হল ঘুম পাড়িয়ে। আসানসোল দক্ষিণ থানার সানভিউ পার্ক লাগোয়া এলাকায় মঙ্

ঘুমপাড়ানি গুলিতে কাবু আসানসোলের ঘাতক দাঁতাল

শেষ আপডেট: 29 January 2020 06:35

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল আসানসোল শিল্পাঞ্চল। যে হাতির হানায় মঙ্গলবার সকালে এক বৃদ্ধার মৃত্যু হয়েছিল, বাঁকুড়ার জঙ্গলের সেই দলছুট হাতিকে শেষ পর্যন্ত ধরা হল ঘুম পাড়িয়ে। আসানসোল দক্ষিণ থানার সানভিউ পার্ক লাগোয়া এলাকায় মঙ্গলবার রাতে ধরা পড়েছে সকাল থেকে তাণ্ডব চালানো ওই দাঁতাল হাতিটি। হাতি ধরার সময় সেখানে উপস্থিত ছিলেন বনবিভাগের ডিএফও মিলনকান্তি মণ্ডল। তিনি বলেন, “হীরাপুর থানার কালাঝরিয়া এলাকায় মঙ্গলবার সকালে এক বৃদ্ধা হাতির হানায় মারা যাওয়ার পর বনবিভাগের কর্মীরা হাতিটিকে অনুসরণ করছিলেন। ইসমাইল এলাকায় হাতিটিকে পাওয়া গেলেও লোকের ভিড় থাকায় কিছু করা যাচ্ছিল না।” তিনি জানিয়েছেন, প্রথম থেকেই তাঁরা চেষ্টা করছিলেন হাতিটিকে দামোদর নদ পার করে বাঁকুড়ার জঙ্গলে পাঠিয়ে দিতে কিন্তু তা সম্ভব হয়নি সারা দিনে। হাতিটি সকালে অলকা বাউড়ি নামে এক বৃদ্ধাকে প্রথমে আছড়ে ও পরে পিষে মারে। ঘুমপাড়ানি গুলি চালানোর আগে রামবাবু যাদব নামে আরও এক ব্যক্তিকে সে মেরে ফেলে। অর্থাৎ একই দিনে একটি হাতির হানায় এই এলাকায় দু’জন ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: শুঁড়ে তুলে আছড়ে পায়ে পিষে বৃদ্ধাকে মারল হাতি

মিলনকান্তি মণ্ডল বলেন, “হাতিটিকে অনুসরণ করতে করতে সানভিউ এলাকায় খোলা জায়গায় তাকে পাওয়ার পরে তিনটে ঘুম পাড়ানি গুলি চালানো হয়। তাতে হাতিটিকে কাবু করা সম্ভব হয়। হাতিটিকে নিয়ে পুরুলিয়ার বান্দোয়ানে অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে।” তিনি জানিয়েছেন, প্রথম গুলিটিতে পূর্ণমাত্রায় ওষুধ দেওয়া হলেও পরের দুটিতে ওষুধের মাত্রা কম করে দেওয়া হয়েছিল। এই এলাকায় আগে কখনও হাতির হানায় কারও প্রাণ যায়নি। বাঁকুড়ার জঙ্গল থেকে কখনও কোনও হাতি এপারে চলে এলে দামোদর নদের ধার ছেড়ে তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। বন দফতরের কর্মীরা সেখান থেকেই তাদের তাড়িয়ে দেন। তবে মঙ্গলবার ব্যতিক্রমী ঘটনা হয়েছে। হাতির হানায় একই দিনে আসানসোলে দু’জনের মৃত্যু ঘটেছে। হাতির হানায় মানুষের মৃত্যু হলেও দাঁতাল দেখতে উৎসুক লোকের অভাব ছিল না। লোকের ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করতে হয়। ভিড়ের জন্য সমস্যা হয় ওই ঘাতক হাতিটিকে কাবু করতেও।

```