Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাড়ি ছিনতাইয়ে বাধা দেওয়াতেই গুলি, পান্ডুয়ায় চালক খুনে ধৃতকে জেরা করে মিলল তথ্য

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গাড়ি ছিনতাইয়ে বাধা দেওয়াতেই গুলি করে খুন (killed by gun Shot)। পান্ডুয়ায় (Pandua) গাড়িচালক খুনে ধৃত দুষ্কৃতী জেরায় এমনটাই কবুল করেছে বলে দাবি পুলিশের। হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ বলেন, “কোনও কারণে জিটি রো

গাড়ি ছিনতাইয়ে বাধা দেওয়াতেই গুলি, পান্ডুয়ায় চালক খুনে ধৃতকে জেরা করে মিলল তথ্য

শেষ আপডেট: 22 February 2023 10:03

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গাড়ি ছিনতাইয়ে বাধা দেওয়াতেই গুলি করে খুন (killed by gun Shot)। পান্ডুয়ায় (Pandua) গাড়িচালক খুনে ধৃত দুষ্কৃতী জেরায় এমনটাই কবুল করেছে বলে দাবি পুলিশের।

হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ বলেন, “কোনও কারণে জিটি রোডে গাড়ি থামিয়ে নেমেছিলেন গাড়িচালক উদয়ন বিশ্বাস। সে সময় তাঁর সঙ্গে ধ্বস্তাধস্তি হয়। গাড়ি ছিনতাইয়ে বাধা দেন তিনি। তখনই তাকে গুলি করে দুষ্কৃতীরা।” তিনি জানান, ধৃত দুষ্কৃতীকে জেরা করে জানা গেছে গাড়ি ছিনতাই করাই ছিল তাদের উদ্দেশ্য। তবে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে বাকিদেরও ধরার চেষ্টা হবে।

মঙ্গলবার সাত সকালে পান্ডুয়ার বোরাগড়ি এলাকায় জিটি রোডের উপর গুলি করে খুন করা হয় গাড়িচালক উদয়ন বিশ্বাসকে। পূর্ব বর্ধমানের কালনা গেট খাঁপুকুর পূর্বপাড়ার বাসিন্দা উদয়ন তাঁর আট সিটের গাড়ি ভাড়া খাটাতেন। নিজেই চালাতেন সেই গাড়ি। অন্যদিনের মতোই মঙ্গলবার সকালে বর্ধমান স্টেশন লাগোয়া গাড়ির স্ট্যান্ডে ভাড়ার অপেক্ষায় ছিলেন। এই সময় চার দুষ্কৃতী ব্যান্ডেল যাওয়ার জন্য তাঁর গাড়ি ভাড়া করে। বর্ধমান-হুগলি সীমানায় পান্ডুয়ার বোরাগড়ির কাছে উদয়নকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে খুন করে। এরপর গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের নাকায় ধরা পরে যায় এক দুষ্কৃতী। গাড়ি ফেলে চম্পট দেয় বাকি তিনজন। এই তিনজনের খোঁজ পেতে এখন জোরদার তল্লাশি চালানো হচ্ছে।

বাড়ির কর্তার মাথায় শাবলের আঘাত, মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি হরিপালে


```