
শেষ আপডেট: 5 August 2022 10:05
দ্য ওয়াল ব্যুরো: খড়গপুর আইআইটির (Kharagpur IIT) মহিলা হোস্টেল (Hostel) তৈরির কাজ করতে গিয়ে মৃত্যু (Died) হল এক শ্রমিকের (Labour)। জানা যায়, বিল্ডিংয়ের ছাদ থেকে একটা সিমেন্টের চাঁই মাথায় পড়ে মৃত্যু হয় তাঁর।
পশ্চিম মেদিনীপুর খড়গপুর টাউন থানার অন্তর্গত খড়গপুর আইআইটির গান্ধী ঘাটের কাছে শুক্রবার ঘটনাটি ঘটে। মৃত শ্রমিকের নাম মুক্তার আলি (৩০)। তাঁর বাড়ি মালদার চাঁচল থানার চারালু গ্রামে।
মেহেবুব ঠিকাদার নামে এক কন্ট্রাক্টারের কাছে কাজ করতেন তিনি। সিমেন্টের চাঁই পড়ার পর গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে খড়গপুর সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকালে হোস্টেলের এক তলায় কাজ করছিলেন মেহেবুব। তখন উপর থেকে একটা সিমেন্টের চাঁই মাথায় এসে পড়ায় মৃত্যু হয় তাঁর।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর আইআইটিতে। ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর টাউন থানার পুলিশ। খড়গপুর টাউন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।