Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Kharagpur IIT: আইআইটির হাসপাতাল বিধানচন্দ্রের বদলে শ্যামাপ্রসাদের নামে! তুমুল ছাত্রবিক্ষোভ খড়গপুরে

দ্য ওয়াল ব্যুরো: খড়গপুর আইআইটিতে তুমুল ছাত্রবিক্ষোভ। রবিবার যাকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত কলেজ চত্বর। জানা গেছে আইআইটির (Kharagpur IIT) ভেতরে যে হাসপাতাল তৈরি হচ্ছে তা প্রথমে ডক্টর বিধান চন্দ্র রায়ের নামে হওয়ার কথা ছিল। কিন্তু পরে সেই সি

Kharagpur IIT: আইআইটির হাসপাতাল বিধানচন্দ্রের বদলে শ্যামাপ্রসাদের নামে! তুমুল ছাত্রবিক্ষোভ খড়গপুরে

শেষ আপডেট: 27 March 2022 07:53

দ্য ওয়াল ব্যুরো: খড়গপুর আইআইটিতে তুমুল ছাত্রবিক্ষোভ। রবিবার যাকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত কলেজ চত্বর। জানা গেছে আইআইটির (Kharagpur IIT) ভেতরে যে হাসপাতাল তৈরি হচ্ছে তা প্রথমে ডক্টর বিধান চন্দ্র রায়ের নামে হওয়ার কথা ছিল। কিন্তু পরে সেই সিদ্ধান্ত বদলে তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হচ্ছে। মূলত এর প্রতিবাদেই বিক্ষোভ দেখানো হয় বলে খবর।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে বিজেপি ও মুসলিম সমাজ, কী বলছেন যোগীর মন্ত্রী দানিশ আজাদ

এদিকে খড়গপুর আইআইটিতে রবিবার এসেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। ঠিক তার আগেই কলেজের মূল গেটে বিক্ষোভ দেখান ছাত্ররা। দাবি একটাই, হাসপাতালের নাম পূর্ব প্রস্তাবমতো ডঃ বিধানচন্দ্র রায়ের নামের রাখতে হবে।

রাজ্যপালের আসার আগে এদিন কলেজ চত্বরে বিক্ষোভ দেখায় সেখানকার ছাত্র সংগঠন এআইএসএফ ও এআইওয়াইএফ। তাদের দাবি, কলেজের ভিতরে শিক্ষায় গৈরিকীকরণের চেষ্টা চলছে। এটা কোনওভাবেই মেনে নেবে না আইআইটির ছাত্রছাত্রীরা। প্রতিবাদ জারি থাকবে।


```