Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলের সামনেই মাকে পুড়িয়ে মারল বাবা! খানাকুলে উত্তেজনা

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ছেলের সামনেই মায়ের গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিল বাবা! এমনই অভিযোগ উঠেছে খানাকুলে। রবিবার সেখানের কৃষ্ণনগর পাঁচুইখানা এলাকায় (Khanakul Murder) উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযুক্তদের শাস্তির দাবিতে বাড়ি ঘিরে

ছেলের সামনেই মাকে পুড়িয়ে মারল বাবা! খানাকুলে উত্তেজনা

শেষ আপডেট: 20 November 2022 09:57

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ছেলের সামনেই মায়ের গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিল বাবা! এমনই অভিযোগ উঠেছে খানাকুলে। রবিবার সেখানের কৃষ্ণনগর পাঁচুইখানা এলাকায় (Khanakul Murder) উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযুক্তদের শাস্তির দাবিতে বাড়ি ঘিরে রাখে। ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশ হাজির হয়। পুলিশ অভিযুক্ত স্বামী, মৃতার জা ও জায়ের মাকে আটক (Three Detain) করেছে।

মৃতার বাপেরবাড়ির আত্মীয়দের অভিযোগ, ছোটো ভাইয়ের বউয়ের সঙ্গে সম্পর্ক ছিল জামাইর। এই বিষয়টি নিয়ে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হল। পথের কাঁটা সরাতেই এই কাণ্ড ঘটিয়েছে সে।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম মানসি জানা। অভিযুক্ত স্বামী হরেকৃষ্ণ জানা পেশায় সোনা ব্যবসায়ী। বাড়ি লাগোয়াই রয়েছে তার দোকান। গত এক বছর ধরেই চাপা অশান্তি চলছি স্বামী-স্ত্রীর মধ্যে।

২২ ফুটের কুমির রোদ পোহাচ্ছে! রবি সকালে কোথায় দেখা গেল এই দৃশ্য

স্থানীয়দের অভিযোগ, বছর খানেক আগে একবার স্ত্রী মানসিকে গলায় ফাঁস লাগিয়ে প্রাণে মারার চেষ্টা করেছিল হরেকৃষ্ণ। সেই সময় এলাকার যুবকরা দেখে ফেলা ওই যাত্রায় বেঁচে গিয়েছিলেন মানসি। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না।

মৃতার বউদি মধুমিতা মণ্ডল বলেন, 'খবর পেয়ে এসে দেখি পুড়ে ছাই হয়ে গেছে। আমাকে ননদের ছেলে বলল, মায়ের গায়ে কেরোসিন ঢেলে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বাবা।

মৃতার মাসির অভিযোগ, ভাইয়ের বউয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল হরেকৃষ্ণ। তা নিয়ে অশান্তি হত। সেই সম্পর্কের বিষয়ে টের পেয়ে যাওয়ার জন্য মানসিকে মেরে ফেলা হল।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল থানা। হুগলি গ্রামীন পুলিশ সুপার আমনদীপ বলেন, ঘটনায় অভিযুক্ত স্বামী,তার ভাইয়ের স্ত্রী ও তার মা তিনজনকে আটক করা হয়েছে।


```