Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পণ নেব না, দেব না, পড়ুয়াদের শপথ নিতে হবে এই বিশ্ববিদ্যালয়ে, ভাঙলে বাতিল ডিগ্রি

দ্য ওয়াল ব্যুরো: নানা সামাজিক ইস্যুতে (social issues) দেশের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা কেরলে (kerala) পণপ্রথার (dowry) বিরুদ্ধে লড়াইয়ে সামিল হল বিশ্ববিদ্যালয়ও (university)। স্বাক্ষরতায় প্রথম দেশের দক্ষিণের এই রাজ্যের কালিকট বিশ্বব

পণ নেব না, দেব না, পড়ুয়াদের শপথ নিতে হবে এই বিশ্ববিদ্যালয়ে, ভাঙলে বাতিল ডিগ্রি

শেষ আপডেট: 21 September 2021 12:10

দ্য ওয়াল ব্যুরো: নানা সামাজিক ইস্যুতে (social issues) দেশের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা কেরলে (kerala) পণপ্রথার (dowry) বিরুদ্ধে লড়াইয়ে সামিল হল বিশ্ববিদ্যালয়ও (university)। স্বাক্ষরতায় প্রথম দেশের দক্ষিণের এই রাজ্যের কালিকট বিশ্ববিদ্যালয় (calicut university) পড়ুয়াদের ডিগ্রি নেওয়ার আগে পণ নেবেন না, এই মর্মে শপথ গ্রহণ (pledge) বাধ্যতামূলক করল। সেইসঙ্গে শপথ ভাঙলে ডিগ্রি বাতিল করা হবে, এও বলে দেওয়া হয়েছে তাদের।  গত সপ্তাহেই কোচির ফিশারিজ ও ওসিয়ান স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের ৩৮৬ জন পড়ুয়া তাঁদের ডিগ্রি নেওয়ার আগে পণ না নেওয়ার ঘোষণাপত্রে সই করেছেন। আরও পড়ুন---আলিয়ার 'কন্যাদান' বিজ্ঞাপন হিন্দু সংস্কৃতির অপপ্রচার, গর্জে উঠলেন কঙ্গনা আদতে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়ে পণপ্রথা বিরোধী শপথ নেওয়ানোর ভাবনাটি কেরলের রাজ্যপাল (governor) আরিফ মহম্মদ খানের (arif mohammad khan)। রাজ্যে সম্প্রতি বেশ কয়েকটি পণপ্রথাঘটিত মৃত্যুকে (dowry-related deaths) ঘিরে প্রবল শোরগোল হয়েছে। সেই প্রেক্ষাপটে রাজ্যপালের ভাবনাকে পূর্ণ সমর্থন জানায় পিনারাই বিজয়ন সরকার (vijayan government)। কালিকট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য এম কে জয়রাজ বলেছেন, সরকার এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে  আমরা গ্রহণ করি। এমন উদ্যোগ পণপ্রথার বিরুদ্ধে সচেতনতা প্রসারে সহায়ক হবে বলে অভিমত জানান তিনি। ঘোষণাপত্রে বলা হয়েছে, আমি সজ্ঞানে সম্পূর্ণ বুঝে নিলাম যে, পণ দেওয়া নেওয়া বা তাতে উত্সাহ, মদত দেওয়া সংক্রান্ত নিয়মবিধি ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল বা ডিগ্রি প্রত্যাহার বা খারিজ সহ আমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদিও ছাত্রনেতা কে রেশমা এহেন শপথ গ্রহণকে ভাল উদ্যোগ আখ্যা দিয়েও বলেছেন, আমাদের কিন্তু সুনিশ্চিত করতে হবে যে, বিধিভঙ্গকারীদের চিহ্নিত করে তাদের ডিগ্রি দেরি না করে বাতিল করা হবে। পণপ্রথা নিরসনে নানা আইন থাকলেও তার রূপায়ণ সুনিশ্চিত করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরাও।    

```