Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়ানোর আশ্বাস বিজয়নের, মুখ্যমন্ত্রীকে ফোন রাষ্ট্রপতির

দ্য ওয়াল ব্যুরো: উমফান বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বৃহস্পতিবার রাতে টুইট করে বাংলার প্রতি সংহতি জানান কেরলের মুখ্যমন্ত্রী। শুক্রবার সকালে তা রিটুইট করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্

বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়ানোর আশ্বাস বিজয়নের, মুখ্যমন্ত্রীকে ফোন রাষ্ট্রপতির

শেষ আপডেট: 22 May 2020 07:42

দ্য ওয়াল ব্যুরো: উমফান বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বৃহস্পতিবার রাতে টুইট করে বাংলার প্রতি সংহতি জানান কেরলের মুখ্যমন্ত্রী। শুক্রবার সকালে তা রিটুইট করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনগণের পক্ষ থেকে পিনারাইকে অভিনন্দন জানান। https://twitter.com/MamataOfficial/status/1263717290958356481?s=08 কোভিড সংক্রমণের মাঝেই ঝড়ের ঘা এসে পড়েছে বাংলায়। করোনা সংক্রমণে বিধ্বস্ত দক্ষিণের রাজ্যটিও। এই পরিস্থিতিতে বাম শাসিত কেরলের পাশে দাঁড়ানোর আশ্বাসকে রাজনৈতিক সৌজন্যের নজির বলেই মনে করছেন অনেকে। এদিন মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত ভাবে ফোন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। উমফান বিপর্যয় নিয়ে কথা হয় কোবিন্দ-মমতার। সে কথা নিজেই টুইট করে জানান মুখ্যমন্ত্রী। https://twitter.com/MamataOfficial/status/1263717900629823489?s=08 নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়েছে বাংলা। মুখ্যমন্ত্রীর কথায়, দুই চব্বিশ পরগনা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। পর্যবেক্ষকদের মতে, ২০০৯-এর আয়লা ঘূর্ণিঝড়ের থেকেও কয়েক গুণ তীব্রতা নিয়ে বাংলায় আছড়ে পড়েছে উমফান। টুইট করে বাংলার প্রতি সংহতি জানিয়েছেন উমফানে বিধ্বস্ত আরএক রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও। https://twitter.com/MamataOfficial/status/1263717669611745281?s=08 এদিনই রাজ্যপাল জগদীপ ধনকড় সকালে টুইট করে জানান, তিনি ব্যক্তিগত ভাবে ৫০লক্ষ টাকা দান করেছেন মুখ্যমন্ত্রীর উমফান তহবিলে। শুক্রবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশপথে বিপর্যস্ত দুই চব্বিশ পরগনা ঘুরে দেখার পর বসিরহাট কলেজে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন মোদী। এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে বাংলা। মুখ্যমন্ত্রীও ঝড়ের রাতে বলেছিলেন, "সব সর্বনাশ হয়ে গিয়েছে। আমি চাইব এই পরিস্থিতিকে রাজনৈতিক ভাবে না দেখে কেন্দ্র সরকার যেন মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে।"

```