Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Katwa: কাটোয়ায় বন্ধ ঘরেই পড়ে বাবা-মা-মেয়ের নিথর দেহ! আঁতকে উঠলেন পড়শিরা

দ্য ওয়াল ব্যুরো: বন্ধ ঘরের মধ্যে একই পরিবারের তিন সদস্যের নিথর দেহ মিলল। দরজা খুলে আঁতকে উঠলেন আশপাশের লোকজন। কাটোয়ার (Katwa) পানুহাটে এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (unnatural death)। বিপন্ন প্রাণী রক্ষায় ‘‌ফিউচার ফ

Katwa: কাটোয়ায় বন্ধ ঘরেই পড়ে বাবা-মা-মেয়ের নিথর দেহ! আঁতকে উঠলেন পড়শিরা

শেষ আপডেট: 21 March 2022 10:24

দ্য ওয়াল ব্যুরো: বন্ধ ঘরের মধ্যে একই পরিবারের তিন সদস্যের নিথর দেহ মিলল। দরজা খুলে আঁতকে উঠলেন আশপাশের লোকজন। কাটোয়ার (Katwa) পানুহাটে এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (unnatural death)।

বিপন্ন প্রাণী রক্ষায় ‘‌ফিউচার ফর নেচার অ্যাওয়ার্ড’‌ পেলেন বঙ্গতনয়া

ঘটনাটি ঘটেছে কাটোয়ার পানুহাট পোস্ট অফিসের পাশের গলিতে। সেখানেই স্ত্রী ও নিজের বোবা মেয়েকে নিয়ে থাকতেন বছর পঁয়ত্রিশের নইম শেখ। মেয়ের বয়স হয়েছিল ১৫ বছর। কাছেই একটি স্থানীয় স্কুলে লেখাপড়া করত সে। নইম পেশায় ছিলেন গাড়ির চালক। কর্মসূত্রে বেশিরভাগ সময় বাইরেই থাকতে হত তাঁকে।

সোমবার সকালে নইমদের ঘরের দরজা বন্ধ ছিল। দীর্ঘক্ষণ পরেও দরজা না খোলায় ডাকডাকি শুরু করেন আশপাশের লোকজন। সাড়া না মেলায় দরজা ভাঙা হয়। দেখা যায় ঘরের মধ্যে গলায় ফাঁস অবস্থায় পড়ে রয়েছেন তিন জন। মেয়েটি বিছানার উপর, নইমের স্ত্রী মেঝেতে, এবং নইমকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায়। এমন দৃশ্য দেখে আঁতকে ওঠেন সকলে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সন্দেহের বশে নিজের মেয়ে আর বৌকে হয়তো খুন করেছে নইম। তারপর নিজেও আত্মঘাতী হয়েছে। তবে ঠিক কী ঘটেছিল নিশ্চিত করে বলা যাবে তদন্তের পরেই। পরিবারের অন্যান্যরাও তেমন কিছু জানাতে পারেননি। তাঁরা বলছেন, গত রাত অবধিও সব স্বাভাবিক ছিল।  


```