
শেষ আপডেট: 4 May 2023 08:12
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ (Katwa Minor Rape Case) করার পর কুকীর্তি ঢাকতে নিশি ভূতের গল্প (Ghost Stor ফাঁদল অভিযুক্ত! এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কাটোয়ার মোস্তাফাপুর দাসপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ধর্মরাজের পুজোর আয়োজন করা হয়েছিল দাসপাড়ায়। এলাকার সকলেই পুজো নিয়ে ব্যস্ত ছিল। ওই শিশুকন্যার পরিবারের লোকজন সেখানেই ছিলেন। সন্ধেবেলায় শিশুটি পুজো প্যান্ডেলের বাইরে খেলছিল। পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর পাড়ার সকলে বাচ্চাটিকে খুঁজতে শুরু করে। আশেপাশের এলাকায় খুঁজে না পেয়ে রাতে পুকুরে জাল ফেলার তোড়জোর শুরু করলে এলাকার একটি জঙ্গল থেকে ওই শিশুকে অর্ধনগ্ন অবস্থায় ছুটে বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান প্রতিবেশীরা।
এরপর ওই শিশু সব ঘটনা বলতে শুরু করলে রীতিমতো শিউরে ওঠেন শিশুর আত্মীয় ও প্রতিবেশীরা। তাঁদের অভিযোগ, এলাকার এক বাসিন্দা রাজু বিশ্বাস পুজোর মণ্ডপ থেকে ওই শিশুকন্যাকে কোলে তুলে জঙ্গলে নিয়ে গিয়েছিল। সেখানেই ওই শিশুর উপর পাশবিক নির্যাতন চালায়। গায়ের জামা-কাপড় গয়না টেনে-হিঁচড়ে খুলে নেয়। ওই শিশু যাতে চিৎকার করতে না পারে, সে জন্য গলায় আঙুল ঢুকিয়ে দেয় অভিযুক্ত। এমনকী কিল, চড়, ঘুষিও মারে। এরপর নিজের কুকীর্তি ঢাকার জন্য বাচ্চাটিকে বলে, ‘এসব নিশি ভূতে করেছে’।
সমস্ত ঘটনা জানার পরেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। রাজুর খোঁজে করতে থাকেন তাঁরা। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তের খোঁজে আশেপাশের গ্রামে তল্লাশি চালাচ্ছে।
বুধবার রাতে শিশুটিকে কাটোয়া হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানে তার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই শিশুর ঠোঁটে ও মুখে আঁচড়ানো, কামড়ানো হয়েছে। পিঠে ও গায়ে একাধিক ক্ষতও রয়েছে। আপাতত সেখানে ওই শিশু চিকিৎসাধীন রয়েছে।
অরুণ হালদার আরএসএস করেন, বাংলাকে ‘রাজনৈতিক নেতৃত্ব’ দিতে চান, ঢাকায় দূত হলেও চলবে