Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বেডে শুয়ে রক্ত দিয়ে থ্যালাসেমিয়া শিশুর প্রাণ বাঁচালেন হাসপাতালের সুপার

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরে রক্তশূন্য কাটোয়া হাসপাতালের (Katwa Hospital) ব্লাড ব্যাঙ্ক। থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দিতে এসে হন্যে হয়ে হয়ে ফিরছেন পরিবারের লোকজন। সেই আবহেই শনিবার সাড়ে তিন বছরের একটি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর প্রাণ বাঁ

বেডে শুয়ে রক্ত দিয়ে থ্যালাসেমিয়া শিশুর প্রাণ বাঁচালেন হাসপাতালের সুপার

শেষ আপডেট: 23 April 2022 14:46

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরে রক্তশূন্য কাটোয়া হাসপাতালের (Katwa Hospital) ব্লাড ব্যাঙ্ক। থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দিতে এসে হন্যে হয়ে হয়ে ফিরছেন পরিবারের লোকজন। সেই আবহেই শনিবার সাড়ে তিন বছরের একটি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর প্রাণ বাঁচাতে রক্ত দিলেন হাসপাতালের সুপার সেখ শৌভিক আলম।

কালনা মহকুমার পাটুলির বাসিন্দা শিশুটি। বি পজেটিভ গ্রুপের রক্ত তাঁর। একরত্তি মেয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত। প্রতি মাসে নিয়ম করে রক্ত দিতে হয় তাকে। টানা তিন বছর এভাবেই দুধের শিশুকে কোলে নিয়ে নিয়ম করে কাটোয়া হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে আসেন মা টুম্পা পণ্ডিত। কিন্তু এবার গরম পড়তেই যে রক্তশূন্য ব্লাড ব্যাঙ্ক। তাই মেয়েকে নিয়ে এসে টুম্পার মাথায় হাত। মেয়েকে বাঁচাতে রক্ত দিতে হবে। কিন্তু কোথায় পাবেন?

শুক্রবার দিনভর ঘোরাঘুরির পর ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন শনিবার আসতে। কোনও না কোনও ব্যবস্থা হবে ঠিকই। সেই আশ্বাস পেয়েই শনিবার মেয়েকে নিয়ে ছুটে এসেছিলেন মা। কিন্তু রক্ত জোগাড় হয়নি। ঘটনা শুনে এগিয়ে আসেন হাসপাতালের সুপার সেখ শৌভিক আলম। তাঁরও যে রক্তের গ্রুপ বি পজেটিভ। ছোট্ট মেয়েটির জন্য রক্ত দিয়ে তিনি বললেন, “থ্যালাসেমিয়া শিশুর জন্য আমি রক্ত দিলাম। সঙ্গে সমাজের সকল স্তরের মানুষকে বার্তা দিতে চাইলাম, রক্তদানে এগিয়ে আসুন।”

কাটোয়া ব্লাড ব্যাঙ্কের আধিকারিক ডাঃ বাণীব্রত আচার্য বলেন, “থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশুকে রক্ত দিলেন হাসপাতালের সুপার। মঙ্গলবার চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা রক্তদান শিবির করব। আগামীকাল থেকে আশাকরি সমস্যা মিটে যাবে।”

তৃণমূল নেত্রীর ছেলের বিরুদ্ধে বিজেপি নেতার স্ত্রীকে প্রেমে ফাঁসিয়ে সহবাস করে ধোঁকা দেওয়ার অভিযোগ


```