Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কর্ণাটকে মন্ত্রীদের ইস্তফা, দলত্যাগ রুখতে বিধায়কদের নিয়ে যাওয়া হল রিসর্টে

দ্য ওয়াল ব্যুরো : ঘন ঘন বদলে যাছে কর্ণাটকের রাজনৈতিক পরিস্থিতি। সোমবার সকালে শোনা গিয়েছিল, সরকার বাঁচাতে রাজ্যের সব মন্ত্রী একযোগে ইস্তফা দিতে পারেন। বিকালেই শোনা গেল, মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বাদে সব মন্ত্রীই ইস্তফা দিয়েছেন। এর আগে

কর্ণাটকে মন্ত্রীদের ইস্তফা, দলত্যাগ রুখতে বিধায়কদের নিয়ে যাওয়া হল রিসর্টে

শেষ আপডেট: 8 July 2019 12:05

দ্য ওয়াল ব্যুরো : ঘন ঘন বদলে যাছে কর্ণাটকের রাজনৈতিক পরিস্থিতি। সোমবার সকালে শোনা গিয়েছিল, সরকার বাঁচাতে রাজ্যের সব মন্ত্রী একযোগে ইস্তফা দিতে পারেন। বিকালেই শোনা গেল, মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বাদে সব মন্ত্রীই ইস্তফা দিয়েছেন। এর আগে ১২ জন বিধায়ক ইস্তফাপত্র জমা দিয়েছিলেন। শূন্য মন্ত্রিসভায় তাঁদের মন্ত্রী করার লোভ দেখিয়ে এযাত্রা বিদ্রোহ থামাতে চায় কংগ্রেস, জেডি এস জোট। তাদের ধারণা এইভাবে সরকার বাঁচানো সম্ভব হবে। দলের বিরুদ্ধে বিদ্রোহ করে যে বিধায়করা ইস্তফা দিয়েছেন, তাঁদের মধ্যে আছেন কংগ্রেসের ন’জন ও জেডি এসের তিনজন। তাঁরা শনিবার স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দেন। তাঁদের চ্যাটার্ড প্লেনে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইতে। বান্দ্রা-কুরলা অঞ্চলে সোফিটেল নামে এক পাঁচ তারা হোটেলে আছেন ১০ জন। সেখানে প্রতিটি ঘরের দৈনিক ভাড়া ১০ হাজার টাকার বেশি। তিন বিধায়ক গিয়েছেন শিরদিতে। অন্যদিকে এখনও যে বিধায়করা কর্ণাটকে সরকারের পক্ষে আছেন, তাঁদের নিয়ে যাওয়া হয়েছে কোদাগু নামে এক জায়গায়। সেখানে পেন্টাগন রিসর্টে তাঁদের রাখা হয়েছে। জেডি এস ভাড়া নিয়েছে ১০ টি প্রাইভেট পুল যুক্ত ভিলা, সাতটি বাংলো এবং কয়েকটি ডিলুক্স রুম। ঘরগুলির ভাড়া ন’হাজার টাকা থেকে শুরু। পুল সহ ভিলার ভাড়া ২৫ হাজার টাকার বেশি। চলতি বছরে এই নিয়ে দু’বার বিধায়কদের বেঙ্গালুরু থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল। জানুয়ারি মাসে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের আগে বিধায়কদের আলাদা রিসর্টে রাখা হয়েছিল। কংগ্রেস আশঙ্কা করছিল, বিজেপি সুযোগ পেলে কয়েক জনকে কিনে নিতে পারে। ২০১৭ সালে রাজ্যসভা ভোটের আগে গুজরাতের কংগ্রেস বিধায়কদেরও কর্ণাটকে এনে রাখা হয়েছিল। মাইসুরু জেলা পরিষদের নির্বাচনের আগে বিজেপি ও জেডি এস সদস্যরা ছিলেন একই রিসর্টে।

```