Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোট বিপর্যয়ে আলিমুদ্দিনে পত্রাঘাত, কান্তিকে তলব করলেন বিমান- সূর্য

দ্য ওয়াল ব্যুরো: নেতৃত্বের বদলের দাবি আর মুখের কথা থাকল না। সরাসরি চিঠি লিখে সেই দাবি জানালেন বর্ষীয়ান সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। সিপিএম সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য কান্তিবাবু চিঠি লিখেছেন

ভোট বিপর্যয়ে আলিমুদ্দিনে পত্রাঘাত, কান্তিকে তলব করলেন বিমান- সূর্য

শেষ আপডেট: 4 July 2021 18:14

দ্য ওয়াল ব্যুরো: নেতৃত্বের বদলের দাবি আর মুখের কথা থাকল না। সরাসরি চিঠি লিখে সেই দাবি জানালেন বর্ষীয়ান সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। সিপিএম সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য কান্তিবাবু চিঠি লিখেছেন রাজ্য সম্পাদক সূর্য মিশ্রকে। সেখানে তিনি নাকি সমস্ত কমিটি ভেঙে নেতৃত্বের পুণর্বিন্যাসের দাবি জানিয়েছেন। পরিস্থিতি এমনই যে, মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে কান্তিবাবুকে ডেকে পাঠানো হয়েছে। যদিও চিঠি দেওয়ার কথা স্বীকার করেননি কান্তিবাবু। তাঁর কথায়, আগেই তিনি দলকে যা বলার বলেছিলেন। আলাদা করে চিঠি দেননি। ভোট বিপর্যয়ের পর সমস্ত গণসংগঠনের সম্পাদক, সভাপতি, এবং প্রার্থীদের থেকে কারণ জানতে চেয়েছিল আলিমুদ্দিন। শোনা যাচ্ছে, অনেকেই আলিমুদ্দিন স্ট্রিটের বড়বাবুদের মন রাখার মতো রিপোর্ট দিলেও কান্তি তা দেননি। বরং তা বেশ ঝাঁঝালো। ওই ১৩ পাতার চিঠিতে নাকি এক জায়গায় এও লেখা হয়েছে, আইএসএফ-এর সঙ্গে আসনবণ্টনে কোনও লাভ হয়নি দলের। ওই জোট তৈরির পিছনে কোনও নেতার ব্যক্তিগত স্বার্থ কাজ করেছে কিনা তা পার্টির তদন্ত করা উচিত। সেইসঙ্গে পার্টির সমস্ত কমিটি ভেঙে সব স্তরে নেতৃত্ব ঢেলে সাজার পরামর্শ দিয়েছেন। যার অর্থ নেতৃত্ব বদল। অনেকের মতে, কান্তির মতো পোড় খাওয়া কমিউনিস্ট নেতা জানেন, সম্মেলন প্রক্রিয়া ছাড়া দলে এভাবে নেতৃত্ব বদল সম্ভব নয়। তাঁদের বক্তব্য, এবছর অক্টোবর থেকেই সিপিএমে সেই প্রক্রিয়া শুরু হবে। তার আগে এই চিঠি আসলে তলার স্তরের যুদ্ধংদেহি মেজাজ তৈরির বার্তা।

```