
শেষ আপডেট: 5 June 2023 15:35
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: গত ২ তারিখ করমণ্ডল এক্সপ্রেসে চেন্নাইয়ে বাইন্ডিংয়ের কাজ করতে যাচ্ছিলেন খড়গ্রামের গোলাপ শেখ। ভয়াল সেই দুর্ঘটনা থেকে মুত্যুর মুখ থেকে প্রাণ বাঁচিয়ে জখম অবস্থায় বাড়ি ফিরেছেন তিনি। কিন্তু এখনও নতুন সমস্যার মধ্যে পড়েছেন গোলপ। চিকিৎসার জন্য সরকারি কোনও সাহায্যই পাননি তিনি।
রবিবার বিকেলে সহযাত্রী আব্দুল গফ্ফর শেখের সঙ্গে মহম্মদপুর গ্রামে ফিরেছেন গোলাপ। বালেশ্বর থেকে জখম অবস্থায় বাড়ি ফেরার অভিজ্ঞতাও ছিল দুর্বিসহ। প্রথমে পায়ে হেঁটে, পরে ট্রেন ধরে তাঁরা কলকাতায় পৌঁছন। তারপর কোনওরকমে মুর্শিদাবাদের বাড়িতে ফেরেন।
গোলাপ জানান, দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে পড়া বগি থেকে কোনওমতে গফফরের সঙ্গে বেরিয়ে এসেছিলেন তিনি। সেই সময় তাদের উপর হামলে পড়েছিল দুষ্কৃতীরা। সঙ্গে থাকা জরুরি কাগজ, জিনিসপত্র, টাকা লুট করে নিয়ে যায়। গায়ে হাতে মারাত্মক চোট লাগায় দুষ্কৃতীদের মোকাবিলা করতে পারেনি তাঁরা। খালি হতেই বাড়ি ফিরতে হয়েছে তাঁদের।
দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছে গোলাপের হাত। তাই বাড়িতে ফিরেই হাত বাঁচাতে কান্দি হাসপাতালে ভর্তি হন। গোলাপের অভিযোগ, দুর্ঘটনায় সমস্ত কিছুই লুঠ হয়ে গিয়েছে। কিন্তু চিকিৎসার জন্য সরকারিভাবে কোনও খরচই তিনি পাচ্ছেন না। তাই চিকিৎসার খরচ নিজেকেই দিতে হচ্ছে।
এজেন্সি কি ব্যানার্জি পরিবারকে ভয় পায়? কাস্টমসের ভূমিকায় ক্ষুব্ধ শুভেন্দু