Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কামালপুরে পিচ পড়েনি এক দশক, হাল ফেরাতে রাস্তা কেটে বিক্ষোভ! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো : ছিল পাকা রাস্তা। এখন তার চেহারা হয়েছে মেঠোপথের মতো। কারণ তাতে পিচ পড়েনি এক দশকের বেশি সময়। খানাখন্দ ভরা সেই পথে আবার বালিবোঝাই লরির সারি চলছে। অভিযোগ, পুলিশ-প্রশাসনের মদতে অবৈধ বালিখাদানের লরিগুলি অতিরিক্ত বালি নিয়ে চলছে।

কামালপুরে পিচ পড়েনি এক দশক, হাল ফেরাতে রাস্তা কেটে বিক্ষোভ! দেখুন ভিডিও

শেষ আপডেট: 25 September 2023 00:59

দ্য ওয়াল ব্যুরো : ছিল পাকা রাস্তা। এখন তার চেহারা হয়েছে মেঠোপথের মতো। কারণ তাতে পিচ পড়েনি এক দশকের বেশি সময়। খানাখন্দ ভরা সেই পথে আবার বালিবোঝাই লরির সারি চলছে। অভিযোগ, পুলিশ-প্রশাসনের মদতে অবৈধ বালিখাদানের লরিগুলি অতিরিক্ত বালি নিয়ে চলছে। সেই ওভারলোড গাড়ির দৌলতে দীর্ঘ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গত কয়েক বছরে বারবার প্রশাসনের সব মহলে এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সারাইয়ের জন্য দরবার করেছেন এলাকাবাসী। গা করেননি কেউ। রাস্তার হাল ফেরাতে তাই রাস্তা কেটে বিক্ষোভে সামিল হলেন পূর্ব বর্ধমানের কামালপুরের বাসিন্দারা। জানা গিয়েছে, একে রাস্তা খারাপ, তায় ওভারলোড বালিবোঝাই লরির দৌরাত্ম্য। এবড়োখেবড়ো পথে কখন কোনও দুর্ঘটনা ঘটে তা ভেবেই ঘুম ছুটেছে গ্রামবাসীদের। রোজ ভারী যান চলাচলের ফলে দীর্ঘ রাস্তাটি হেঁটে চলাচলেরও অযোগ্য হয়ে পড়ছে। পূর্ব বর্ধমানের পলেমপুর থেকে নবগ্রাম দীর্ঘ রাস্তাটির পাশে অন্তত ১০-১২টি গ্রাম রয়েছে। ১৪-১৫টি শিক্ষা প্রতিষ্ঠানও পড়ে ওই রাস্তায়। কিন্তু অভিযোগ, রাস্তা মেরামতির জন্য প্রশাসনিক স্তরে বারংবার জানিয়েও কোনও সুরাহা হয়নি। রাস্তার বেহাল দশা নিয়ে প্রশাসন নির্বিকার। এরই প্রতিবাদে এবার রাস্তা কেটে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। পলেমপুর থেকে নবগ্রাম যাওয়ার পথে কামালপুরের কাছে রাস্তা কেটে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।

দেখুন ভিডিও।

গ্রামবাসীদের তরফে নজরুল ইসলাম মোল্লা জানান, দীর্ঘ ১০-১২ বছর ধরে রাস্তার কাজ হয়নি। ফলে চরম ভোগান্তিতে আশপাশে সব ক’টি গ্রামের লোকজন। বিগত পাঁচ বছর ধরে অনেক আন্দোলন হয়েছে। এসডিও, বিডিও, জেলাশাসক এবং জেলা পরিষদ সহ প্রশাসনের বিভিন্ন মহলে চিঠিচাপাটি করা হয়েছে। এমনকি স্থানীয় বিধায়ককে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি। অথচ অবৈধ বালি খাদানের লরি ওভারলোড করে চলছে অবাধে। তাতে রাস্তা মরণফাঁদ হয়ে পড়েছে। তবু সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা নিয়ে কেউ ভাবিত নন। বর্ষার সময় যাতায়াত করা আরও অসুবিধার। বিশেষ করে অসুস্থ বা প্রসূতি মানুষকে এই পথে নিয়ে যেতে হলে বেজায় সমস্যার মুখে পড়তে হয়। তাই ক্ষুব্ধ গ্রামবাসী রাস্তা সারানোর দাবিতে রাস্তা কেটে দিয়েছেন। যতদিন রাস্তা সারাই না হচ্ছে, ততদিন বড় গাড়ি রাস্তা দিয়ে চলতে দেওয়া হবে না বলে তাঁদের দাবি।


```