
শেষ আপডেট: 26 June 2022 09:53
দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক গৃহবধূ (Attempt to Suicide)। প্রাণে বেঁচে গেলেও একটা হাত আর দুটো পা কাটা পড়েছে তাঁর। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা এখন ভর্তি রয়েছেন হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে শিয়ালদহ-রানাঘাট শাখার শিমুরালি স্টেশনে (Kalyani)। জখম গৃহবধূর পরিচয় এখনও জানা যায়নি। স্টেশনে ট্রেন (Train) আসতেই ঝাঁপ দেন তিনি। একটি হাত এবং দুই পা হারিয়ে হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই গৃহবধূ।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী জিআরপি-র পুলিশ। তারাই ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
কী কারণে এই ধরনের ঘটনা ঘটালেন ওই গৃহবধূ, কেন তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। জানার চেষ্টা করা হচ্ছে মহিলার নাম-পরিচয়ও। ঘটনায় স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: ২০ ফুটের পাইথন ঘুরছিল নদীর পাড়ে, খাচ্ছিল আস্ত ছাগল! জলপাইগুড়িতে হুলস্থূল