Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শর্ট সার্কিটের ভয়! ষষ্ঠীতেই বন্ধ টুইন টাওয়ারের লাইট অ্যান্ড সাউন্ড, বাকি পুজোয় চলবে কি?

দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠীতেই (Durga Puja) বিপত্তি! একে তো ভিলেন বৃষ্টি (rain), তার উপর শর্ট সার্কিট (short circuit)। জোড়া ফলায় বোধনের দিন রাতেই বন্ধ রাখতে হল কল্যাণীর (KalyanI) 'টুইন টাওয়ার'-এর (Twin Tower) লাইট অ্যান্ড সাউন্ড (light and soun

শর্ট সার্কিটের ভয়! ষষ্ঠীতেই বন্ধ টুইন টাওয়ারের লাইট অ্যান্ড সাউন্ড, বাকি পুজোয় চলবে কি?

শেষ আপডেট: 2 October 2022 03:47

দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠীতেই (Durga Puja) বিপত্তি! একে তো ভিলেন বৃষ্টি (rain), তার উপর শর্ট সার্কিট (short circuit)। জোড়া ফলায় বোধনের দিন রাতেই বন্ধ রাখতে হল কল্যাণীর (KalyanI) 'টুইন টাওয়ার'-এর (Twin Tower) লাইট অ্যান্ড সাউন্ড (light and sound)।

শহরতলির পুজো প্যান্ডেলগুলির মধ্যে এবছরের অন্যতম আকর্ষণ কল্যাণীর আইটিআই মোড়ের টুইন টাওয়ার। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিখ্যাত টুইন টাওয়ারের এবার মণ্ডপ তৈরি করা হয়েছিল আইটিআই মোড় দুর্গোৎসব কমিটির পুজোয়। ১৫০ ফুট উঁচু সেই টুইন টাওয়ার দেখতে ইতিমধ্যেই উপচে পড়ছে ভিড়। আর তাতেই বিপত্তি। একে তো বিশাল জনজোয়ার তার উপর ঝড় বৃষ্টি, সবমিলিয়ে তাল কাটল ষষ্ঠীর সন্ধ্যাতেই। শর্ট সার্কিটের জেরে বোধনের দিন রাতেই বন্ধ করে দিতে হল টুইন টাওয়ারের লাইট অ্যান্ড সাউন্ড। পুজো কমিটির উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, প্রবল বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে মণ্ডপে যাতে কোনও প্রকার দুর্ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আগেভাগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ষষ্ঠীর সন্ধেবেলা বৃষ্টি হলেও রাত বাড়তেই থেমে যায় তা। কিন্তু তার পরেও চালু করা হয়নি লাইট অ্যান্ড সাউন্ড। হাওয়া অফিসের খবর অনুযায়ী, সপ্তমী এবং অষ্টমীতে আরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। যদিও পুজোয় ঘুরতে বেরোনো আমজনতার কাছে পাত্তা পাচ্ছে না কোনও বাধাই। বৃষ্টি মাথায় করেও মানুষ যে ঠাকুর দেখতে বেরোবেন, তা বলাই বাহুল্য। তাহলে কি পুজোর এই কয়েকদিন চালু করা হবে না টুইন টাওয়ারের লাইট অ্যান্ড সাউন্ড? টুইন টাওয়ারকে ব্যাকগ্রাউন্ডে রেখে সেলফি তোলা কি হবে না? এসব ভেবেই কপালে চিন্তার ভাঁজ দর্শনার্থীদের।

যদিও সেই প্রশ্নের কোনও সদুত্তর এই মুহূর্তে দিতে পারছেন না উদ্যোক্তারা। তাঁরা জানিয়েছেন, পুলিশ এবং ইলেকট্রিশিয়ানদের সঙ্গে কথা বলার পর তবেই লাইট অ্যান্ড সাউন্ড ফের চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব কিছুর উপরে যে দর্শনার্থীদের নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ, তা মেনে নিয়েছেন তাঁরা। ফলে সপ্তমী থেকে দশমী টুইন টাওয়ারের লাইট অ্যান্ড সাউন্ড আদৌ চালু হবে কিনা তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

ষষ্ঠীর রাতে পুকুরে পড়ে গেল তীর্থযাত্রীবাহী গাড়ি! কানপুরে মৃত ২৬ জন, আহত অন্তত ২০


```