Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালনার শিক্ষকের অভাবনীয় যন্ত্র আবিষ্কার, হাতেকলমে রাসায়নিক বিক্রিয়া করে দেখতে পারবে পড়ুয়ারা

দ্য ওয়াল ব্যুরো: হাইড্রজেন ও অক্সিজেন মিলে জল হয়, পড়ুয়ারা তাদের বিজ্ঞান ক্লাসে এটা শিখেছে। কিন্তু আরও অনেক রকম রাসায়নিক বিক্রিয়া হয় যা রসায়নের (Chemistry) বইতে ছাত্রছাত্রীরা শুধু পড়ে কিন্তু হাতেকলমে করে দেখতে পারে না। বিদেশে রসায়ন ক্লাসে

কালনার শিক্ষকের অভাবনীয় যন্ত্র আবিষ্কার, হাতেকলমে রাসায়নিক বিক্রিয়া করে দেখতে পারবে পড়ুয়ারা

শেষ আপডেট: 22 September 2023 10:46

দ্য ওয়াল ব্যুরো: হাইড্রজেন ও অক্সিজেন মিলে জল হয়, পড়ুয়ারা তাদের বিজ্ঞান ক্লাসে এটা শিখেছে। কিন্তু আরও অনেক রকম রাসায়নিক বিক্রিয়া হয় যা রসায়নের (Chemistry) বইতে ছাত্রছাত্রীরা শুধু পড়ে কিন্তু হাতেকলমে করে দেখতে পারে না। বিদেশে রসায়ন ক্লাসে থিওরির সঙ্গে সঙ্গে প্র্যাকটিকাল করেও বোঝানো হয়। কিন্তু আমাদের দেশে স্কুলগুলিতে এমন পরিকাঠামো বিশেষ নেই। সবধরনের রাসায়নিক বিক্রিয়া হাতেকলমে করে দেখাতে পারেন না শিক্ষক-শিক্ষিকারা। এবং এতে খরচও বেশি। সেই সমস্যা মেটাতে এবার অভাবনীয় এক যন্ত্র আবিষ্কার করলেন কালনা (Kalna) শহরের অবসরপ্রাপ্ত রসায়নের শিক্ষক অমলকুমার কুমার।

শুধু স্কুলের ল্যাবরেটরি কেন, ব্যবস্থা থাকলে স্কুলের বাইরেও এই যন্ত্রের মাধ্যমে নানা রকম রাসায়নিক বিক্রিয়ার প্র্যাকটিকাল করে দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। শিক্ষক বলেছেন, বইয়ের পাতার থিওরিতেই জ্ঞানের পরিসীমা আবদ্ধ, নিজের হাতে তা করে দেখার সুবিধা ছিল না এতদিন। স্কুলে শিক্ষকরা যা দেখিয়ে দেন তাই দেখে দেখে শেখে ছাত্রছাত্রীরা। কিন্তু বইতে যা পড়ছে তা হাতেকলমে করে দেখার সুবিধা থাকে না। নতুন যন্ত্রে ছাত্রছাত্রীরা নিজেরাই পরীক্ষা করে দেখে শিখতে পারবে বলে জানিয়েছেন শিক্ষক (Kalna) অমলকুমার। সামান্য খরচে তৈরি এই যন্ত্র আকারে ছোট। কাজেই এতে কাজ করারও সুবিধা হবে পড়ুয়াদের। হাতেকলমে করে দেখতে পারে না। তাই সামান্য খরচে বিশেষ এই যন্ত্রে ঘরে বসে পড়ুয়ারা নিজেরা হাতেকলমে তা দেখতে পাবে। শিক্ষকদের কাজও সহজ হয়ে যাবে। তাঁর আবিষ্কৃত যন্ত্রটি ছোট হওয়ায় সহজে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যাবে।

অমলকুমারবাবুর তৈরি যন্ত্রটিকে পেটেন্ট দিয়েছে ভারত সরকার। তাঁর আবিষ্কারকে কুর্নিশ জানাচ্ছে বিজ্ঞানমহলও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর আবিষ্কৃত যন্ত্রকে সেরা বলছেন। শিক্ষককে নিয়ে এখন গর্বিত গোটা কালনা শহর (Kalna)।

অমলবাবু কালনা শহরের কাঁসারিপাড়ার বাসিন্দা। কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের রসায়নের শিক্ষক ছিলেন। ২০১৮ সালে জেলার সেরা শিক্ষকের সম্মান পান। ওই বছরই তিনি অবসর নেন। শিক্ষকতা করতে গিয়ে তিনি উপলব্ধি করেন, ইচ্ছে থাকলেও পড়ুয়ারা স্কুলের বাইরে ল্যাবের সুবিধা পায় না। ফলে বইয়ের পড়ার মধ্যেই তাদের সীমাবদ্ধ থাকতে হয়। কীভাবে পড়ুয়াদের স্বাধীনভাবে ঘরে বসে ল্যাবের সুবিধা দেওয়া যায় তা নিয়ে অবসরের পর তিনি ভাবতে থাকেন।

আরও পড়ুন: ব্রিটেনের বিখ্যাত স্টোক পার্ক কিনলেন মুকেশ আম্বানি, দুটি জেমস বন্ড ছবির শ্যুটিং হয়েছিল ওই প্রাসাদে

গবেষণা করে এমন এক যন্ত্র তৈরি করেন যা দিয়ে ঘরে বসেও পড়ুয়ারা অল্প পরিমাণ রাসায়নিক ব্যবহার করেও নানারকম বিক্রিয়া করে দেখতে পারবে। এই যন্ত্রের নাম ডাবল চেম্বার গ্যাস জেনারেটর। এই যন্ত্র সম্পূর্ণ নিরাপদ বলেও জানিয়েছেন শিক্ষক। বেশ কয়েকবার পরীক্ষা-নিরীক্ষার পর আবিষ্কৃত যন্ত্রটি কার্যকারিতা নিয়ে নিশ্চিত হন তিনি। এরপরই তিনি তাঁর আবিষ্কৃত যন্ত্রটির পেটেন্ট পাওয়ার জন্য উদ্যোগ নেন। দিল্লিতে পেটেন্টের জন্য বিস্তারিত তথ্য পাঠাতে থাকেন। অবশেষে তাঁর আবিষ্কৃত যন্ত্রটি সরকারি সিলমোহর পায়। কোনও সংস্থার হাত ধরে বা নিজে কম খরচে পড়ুয়াদের হাতে যন্ত্রটি তুলে দিতে চান তিনি। তাছাড়া বাচ্চাদের বিজ্ঞানের আগ্রহ তৈরি করতে অ্যানিমেশনের মাধ্যমে নানারকম রাসায়নিক বিক্রিয়া দেখানোর কাজও শুরু করেছেন অমলবাবু। মজার ছলে কার্টুন ছবিতে রসায়নের নানা বিষয়ে শিশুদের আগ্রহ তৈরি করবেন তিনি। শিক্ষক বলছেন, মোবাইল-ট্যাবে আসক্তি কমাতে এই ধরনের শিক্ষামূলক অ্যানিমেশন খুবই উপকার করবে শিশুদের।


```