কালনায় ঝাল রসগোল্লা খেতে এলেন বিধায়ক, দ্য ওয়ালের খবর দেখে নবান্ন থেকেও এল অর্ডার
দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়ালের খবর দেখে দেউড়ির মোড়ের ভেষজ মিষ্টির দোকানে চলে এলেন কালনার (kalna) বিধায়ক আর মন্ত্রী।
কাঁচালঙ্কার রসগোল্লা খেলেন গপগপ করে। মা ভবানী মিষ্টান্ন ভান্ডারের অন্যান্য মিষ্টিও চেখে দেখলেন। খেতে খেতে কথা হল কাঁচাল
শেষ আপডেট: 1 October 2021 11:06
দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়ালের খবর দেখে দেউড়ির মোড়ের ভেষজ মিষ্টির দোকানে চলে এলেন কালনার (kalna) বিধায়ক আর মন্ত্রী।
কাঁচালঙ্কার রসগোল্লা খেলেন গপগপ করে। মা ভবানী মিষ্টান্ন ভান্ডারের অন্যান্য মিষ্টিও চেখে দেখলেন। খেতে খেতে কথা হল কাঁচালঙ্কার রসগোল্লার ভাইরাল ভিডিও নিয়ে। দ্য ওয়ালের পেজে প্রকাশিত সেই ভিডিও দেখেই এখন ঘনঘন এখন ক্রেতারা আসছেন ঝাল মিষ্টির অভিনবত্ব পরখ করতে।
বৃহস্পতিবার সন্ধেয় কাঁচালঙ্কার রসগোল্লা খেয়ে দেখলেন বিধায়ক দেবপ্রসাদ বাগ। সেই স্বাদ পেয়ে চমৎকৃত হলেন মন্ত্রী স্বপন দেবনাথও। দোকানে বসে একের পর এক মিষ্টি খেয়ে চললেন তাঁরা। আচমকা তাঁদের আগমনে খুশি দোকানের কর্মীরাও। আদর আপ্যায়নের ত্রুটি রাখলেন না তাঁরাও। দোকানে বসে ভিডিওর কত ভিউ হল সে নিয়েও কথা বলতে শুরু করলেন গর্বিত মিষ্টি কারিগররা।
ঝাল রসগোল্লার অর্ডার আসছে কলকাতা থেকেও। নবান্নের কর্মকর্তারাও এখন নাকি ঝাল রসগোল্লা দিয়েই ঝাল মিষ্টি মুখ করছেন। শোনা যায়, কালনার প্রাক্তন মহকুমা শাসক, যিনি এখন নবান্নে কর্মরত তিনিও তাঁর সহকর্মী ও পরিবারের জন্য মিষ্টি অনিয়েছেন সম্প্রতি। সবমিলিয়ে দোকান এখন সরগরম। পুজোর আগেই ঘরে ঘরে, অফিসে বাজারে পৌঁছে গেল কালনার দেউড়ি মোড়ের বিখ্যাত ঝাল রসগোল্লা।