Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

লাগাতার বৃষ্টিতে জল বাড়ায় তিস্তা পাড়ে আতঙ্ক, বন্ধ কালিম্পং-দার্জিলিং সড়ক

তিস্তা বাজারের কাছে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বিপদজনক হয়ে ওঠায় রাস্তাটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। 

লাগাতার বৃষ্টিতে জল বাড়ায় তিস্তা পাড়ে আতঙ্ক, বন্ধ কালিম্পং-দার্জিলিং সড়ক

তিস্তার বানে ভেসে যাচ্ছে কালিম্পং দার্জিলিং-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 13 June 2024 13:46

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: লাগাতার বর্ষণে প্রবল জলস্ফীতি তিস্তায়। বন্ধ হয়ে গেল কালিম্পং-দার্জিলিং সড়ক পথ। তিস্তাপারের মানুষদের নিরাপদ দুরত্বে সরিয়ে আনার জন্য মাইকে প্রচার শুরু করেছে প্রশাসন। যেভাবে তিস্তায় জল বাড়ছে, তাতে যে কোনও সময় ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালেই সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে জেলা প্রশাসন। 

গত কয়েকদিন থেকেই উত্তরবঙ্গ সহ দার্জিলিং ও সিকিমে অনবরত বৃষ্টি চলছে। তিস্তার পাশাপাশি জল বাড়ছে অন্য নদীগুলিতেও। বৃহস্পতিবার রাতেও সিকিম সহ দার্জিলিং পাহাড়ের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হয়। তারপরেই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। তিস্তা বাজারের কাছে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বিপদজনক হয়ে ওঠায় রাস্তাটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। 

তিস্তার জল বাড়ায় সেবক, লালটংবস্তি, গজলডোবার মিলনপল্লি, টাকমারির বাসিন্দারা উদ্বিগ্ন। ইতিমধ্যেই জলে ডুবেছে বেশ কিছু এলাকা। বিভিন্ন জায়গায় রাস্তার উপর তিস্তার জল চলে এসেছে। তিস্তার চরে বিপদজনক অবস্থায় রয়েছে বেশ কিছু বাড়ি। বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ এর দলকে।  

পাশের রাজ্য সিকিমও প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত। একাধিক রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে ধসের কারণে। বন্ধ রয়েছে গাড়ি চলাচল। আটকে পড়েছেন বহু পর্যটকও।


```