Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালীঘাটের কাকু বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন, অনুমতি দিল আদালত

দ্য ওয়াল ব্যুরো: বিস্তর টালবাহানার পর অবশেষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujoy Krishna Bhadra treatment)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এ বিষয়ে সুজয়কৃষ্ণের আবদেন মঞ্জুর করেছেন বলে জানা গেছে।

কালীঘাটের কাকু বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন, অনুমতি দিল আদালত

শেষ আপডেট: 9 August 2023 06:45

দ্য ওয়াল ব্যুরো: বিস্তর টালবাহানার পর অবশেষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujoy Krishna Bhadra treatment)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এ বিষয়ে সুজয়কৃষ্ণের আবদেন মঞ্জুর করেছেন বলে জানা গেছে।

আগে একাধিকবার সুজয়কৃষ্ণের (Kalighater Kaku) বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর আর্জি খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। সরকারি এসএসকেএম হাসপাতালেই তাঁর অস্ত্রোপচার করাতে হবে বলে জানিয়ে দিয়েছিল আদালত। এমনকী, তাঁর অস্ত্রোপচারের জন্য এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। আজ বুধবার সে বিষয়ে ইডিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল আদালত।

তারপরই বুধবার ইডির পক্ষ থেকে আদালতে রিপোর্ট দিয়ে জানানো হয়, সুজয়কৃষ্ণ ভদ্রের অবিলম্বে অস্ত্রোপচার করার প্রয়োজন। (Sujoy Krishna Bhadra treatment)

এসএসকেএম কিংবা অন্য কোনও বেসরকারি হাসপাতাল যেখানেই হোক না কেন, অবিলম্বে অস্ত্রোপচার অত্যন্ত জরুরি। হেফাজতে থেকে বা পূর্ণ নিরাপত্তায় কালীঘাটের কাকুর অপরেশন সহ চিকিৎসা করানোর জন্য এদিন আদালতে অবদান জানায় ইডি। এরপরেই বেসরকরি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য সুজয়কৃষ্ণের আবেদন মঞ্জুর করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের নির্দেশ, এসএসকেএম হোক বা তার পছন্দের বেসরকারি হাসপাতাল, যেখানে খুশি চিকিৎসা করাতে পারে সুজয়কৃষ্ণ ভদ্র।

তবে অপরেশন ও চিকিৎসার সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে জেল কতৃপক্ষকে। বিএম বিড়লা হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন সুজয়কৃষ্ণ ভদ্র। তবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হবে এই অস্ত্রোপচার ও চিকিৎসা, এমনটাই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

ঝাড়গ্রাম থেকেই আদিবাসী দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত ভোটের পর প্রথম জেলা সফর


```