Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালিয়াগঞ্জ থানার ওসি-কে সরানো হল, অশান্তির জেরে বড় পদক্ষেপ প্রশাসনের

দ্য ওয়াল ব্যুরো: কালিয়েগঞ্জে (Kaliagunj) মৃত নাবালিকার দেহ (girl deadbody) টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া ও তাকে কেন্দ্র করে বেড়ে ওঠা অশান্তির জেরে এবার সরিয়ে দেওয়া হল ওসি-কে (Kaliagunj OC Transferred)। রায়গঞ্জের কালিয়াগঞ্জ থানার ওসি দীপাঞ্জন দা

কালিয়াগঞ্জ থানার ওসি-কে সরানো হল, অশান্তির জেরে বড় পদক্ষেপ প্রশাসনের

শেষ আপডেট: 29 April 2023 02:12

দ্য ওয়াল ব্যুরো: কালিয়েগঞ্জে (Kaliagunj) মৃত নাবালিকার দেহ (girl deadbody) টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া ও তাকে কেন্দ্র করে বেড়ে ওঠা অশান্তির জেরে এবার সরিয়ে দেওয়া হল ওসি-কে (Kaliagunj OC Transferred)। রায়গঞ্জের কালিয়াগঞ্জ থানার ওসি দীপাঞ্জন দাসকে সরিয়ে দিয়ে পাঠানো হল শিলিগুড়ি জিআরপি-তে। তাঁর বদলে, শিলিগুড়ি জিআরপি থেকে কালিয়াগঞ্জে নতুন পোস্টিং পেয়ে এলেন সুবলচন্দ্র ঘোষ।

এর আগেই এই ঘটনায় চার জন এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে বলেও জানিয়েলেন জেলার পুলিশ সুপার সানা আখতার। এবার আরও বড় পদক্ষেপ করল প্রশাসন।

গত সপ্তাহের শুক্রবার, ২১ এপ্রিল আসল ঘটনাটি ঘটেছিল। কালিয়াগঞ্জে এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। সিবিআই তদন্তেরও দাবি ওঠে। এসবেরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও।

তাতে দেখা যায়, ওই নাবালিকার দেহ রাস্তায় ফেলে, বাঁশে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে কয়েকজন পুলিশকর্মী। এর ফলে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার পরে যত সময় যায়, ততই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মৃতার পরিজন ও এবিভিপি সমর্থকরা।

এর পরে সোমবার জেলা পুলিশ সুপার সানা আখতার সাংবাদিক বৈঠক করে জানান, নাবালিকার দেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় চার জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও করা হবে। এতে অবশ্য বিজেপি খুশি হয়নি, তারা দাবি করে, পুলিশ সুপারেরই সাসপেন্ড হওয়া প্রয়োজন, কারণ ওই চার নিচুতলার পুলিশকর্মী যা করেছেন তা উপরমহলের নির্দেশেই করেছেন। উচ্চপদস্থ আধিকারিকদের বাঁচাতে নিচুতলার পুলিশকর্মীদের বলির পাঁঠা করার চেষ্টা চলছে বলেও অভিযোগ ওঠে।

শেষমেশ সরানো হল ওসি-কে। এর পরে এই কাণ্ডের জের কোথায় গড়ায়, সেটাই দেখার।

বকেয়া ডিএ-সহ ৯ দফা দাবি, জলপাইগুড়িতে ধর্নায় বসলেন বামপন্থী সরকারি কর্মীরা


```